নবনীতার সাথে সম্পর্কের তিক্ততা আর মেটার নয়! সায়কের কথায় কি তবে বন্ধুত্বে বিচ্ছেদের ইঙ্গিত!

টেলিভিশনের (Television) জনপ্রিয় মুখ অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। সাধারণত ভক্তিমূলক ধারাবাহিকে অভিনয় করে দর্শক মহলে পরিচিতি পেয়েছেন অভিনেতা। মঙ্গলময়ী মা শীতলায় অভিনয়ের পর বেশ কয়েকদিন কাজ থেকে ছুটি নিয়েছেন সায়ক। এখনই নাকি ভাল কাজ হাতে আসছে না। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবার, ব্যক্তিগত জীবন, কাজ, চর্চিত প্রেমিকাকে নিয়ে করা ভক্তদের প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা।

ৱ্যাপিড ফায়ারে অকপট সায়ক চক্রবর্তী

সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা দর্শকদের করা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন সায়ক। সায়ককে নিয়ে নেটদুনিয়ায় কী কী সার্চ করেন অভিনেতার ভক্তরা? পরিবার, ব্যক্তিগত জীবন, কাজ, চর্চিত প্রেমিকা নবনীতাকে নিয়ে অকপট অভিনেতা।

সাক্ষাৎকারে সায়ক বলেন, ছোটবেলা থেকে মাকে দেখেছেন তার দাদা সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী ও তাঁকে কষ্ট করে মানুষ করেছেন। তাই বর্তমানে পরিবার ছাড়া আর কিছু নিয়ে ভাবেন না অভিনেতা। এই মুহূর্তে সে পরিবারকেন্দ্রিক হয়ে উঠেছে। সায়কের পরিবার ভিত্তিক ভ্লগ পছন্দ করেন নেটিজেনরা।

তবে ইউটিউবে পরিচিতি পাওয়ার দরুন সিরিয়াল থেকে বাকি বাদ পড়ছেন অভিনেতা। হাতে আসছে না ওয়েব সিরিজের কাজও। ফেসবুকে জনপ্রিয় মুখ হয়ে ওঠায় সিরিয়ালে তার প্রয়োজন ফুরিয়েছে। সায়কের গলায় ক্ষোভ,”অনেক ইউটিউবারকে এখন সিরিয়ালে নেওয়া হয়। আমার ক্ষেত্রে অসুবিধাটা কী আমি বুঝিনা।”

আরও পড়ুন:ঘটে গেলো ভয়ঙ্কর দুর্ঘটনা! অভিজিৎ আর বুবাইকে পিষে দিল কিছু বাচাল ছেলের বেপরোয়া গাড়ি! 

চর্চিত প্রেমিকা নবনীতা মালাকার প্রসঙ্গে কী বললেন অভিনেতা?

অভিনেত্রী নবনীতা মালাকারের সঙ্গে সম্পর্ক এখন কেমন? এ নিয়েও গুগলে প্রশ্ন তুলেছেন উৎসাহীরা। সায়ক অকপটে বলেন, “ওকে আর ভ্লগে দেখা যায়না কারণ ও সঙ্গে ঝগড়া হয়েছে।” বন্ধুবান্ধবদের সঙ্গে তো হামেশা ঝগড়া হয়, আবার সে ঝগড়া মিটেও যায়। তবে নবনীতা ও সায়কের সমস্যা মেটার কী কোনও লক্ষণ রয়েছে? যদিও সাক্ষাৎকারে সে গুঁড়ে বালি বলে জানিয়েছেন অভিনেতা। সায়কের কথায়,’ও তো একটু পাগল টাইপের তাই আর কী, সম্ভব নয় সেটা।”

Back to top button