ঘটে গেলো ভয়ঙ্কর দুর্ঘটনা! অভিজিৎ আর বুবাইকে পিষে দিল কিছু বাচাল ছেলের বেপরোয়া গাড়ি!

পরিশ্রম ছাড়াই যারা এমনি এমনি অনেক টাকা পেয়ে যায় তারা সেই টাকার সদ্ব্যবহার করতে পারে না। দুটো খারাপ কাজে নিজেকে আরও বেশি করে নিয়োজিত করে। ঔদ্ধত্য আর অহংকার আরো বেশি বেড়ে যায় তাদের। এমনই কিছু বাচাল ছেলে-মেয়ের অন্যায়ের শিকার হলো জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়ক সৃজনের ভাইয়ের ছেলে বুবাই এবং তার মাস্টারমশাই অভিজিৎ।
এই মুহূর্তে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নিম ফুলের মধু ধারাবাহিকটি। টিআরপি তালিকাতেও এই মুহূর্তে বেঙ্গল টপারের জায়গা দখল করেছে এই মেগা। সম্প্রতি ধারাবাহিকে শুরু হচ্ছে আরও এক নতুন প্লট। যেখানে দর্শকদের উত্তেজনা আরো ১০ গুণ বেড়ে যেতে চলেছে। আবার এক নতুন অভিযানের নামতে চলেছে ধারাবাহিকের নায়িকা পর্ণা।
নিম ফুলের মধু আজকের পর্ব ৩ জুলাই (Neem Phuler Modhu Today Episode 3 July)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সৃজন আর পর্ণা দুজন মিলে একটা ভালো বেশ নামকরা চায়ের দোকানে চা খেতে আসে। সেখানেই কিছু অসভ্য ছেলে-মেয়ে চা খেয়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে তাদেরকে আটকে উচিত জবাব দেয় পর্ণা। বাধ্য হয়ে টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সেই ছেলেমেয়েগুলো। সেখান থেকে সোজা পাবে চলে যায় তারা।
সৃজনকে ফুল দিলো পর্ণা
এদিকে সৃজনের বন্ধুত্বে মুগ্ধ হতে থাকে পর্ণা। আবারো নায়িকার চা ফু দিয়ে ঠান্ডা করে দেয় সৃজন। সবকিছুই পর্ণাকে সৃজন এর প্রতি আরো বেশি করে আকৃষ্ট করে। এরপর হঠাৎ করেই পর্ণা কিছু গোলাপ কেনে। সৃজন বুঝতে পারে সেই গোলাপগুলো তার জন্যই কেনা হচ্ছে। রাস্তা পার হওয়ার সময় ওই অসভ্য ছেলেমেয়েগুলোর গাড়ির সামনে এসে পড়ে পর্ণা। কিন্তু কোন ক্রমে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর সেই ফুলগুলো সৃজনকে দিয়ে তাকে কৃতজ্ঞতা জানায়।
আরও পড়ুন: বড় পদক্ষেপ নেওয়ার আগে নিজের ভুল বুঝতে পারলো নিলু! নিজের হাতে রাইকে সাজিয়ে দিলো সে!
দুর্ঘটনার শিকার হলো অভিজিৎ আর বুবাই
এদিকে বুবাই পড়ার ব্যাচ থেকে তার অভিদার সাইকেল চড়েই বাড়ির দিকে রওনা হয়। কিন্তু তাদের আর বাড়ি পৌঁছানো হয় না। কারণ ওই বড়লোক বাবা-মায়ের সেই অসভ্য ছেলেমেয়ে মদ্যপান করে অত্যাধিক গতিতে গাড়ি চালিয়ে আসতে গিয়ে রীতিমত পিষে দেয় বুবাই আর অভিজিতকে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তাদের দেহ। ঘটনাটা ঘটে যাওয়ার পর ভীষণ ভয় পেয়ে যায় তারা। কোন ব্যবস্থা না নিয়ে পালানোর ফন্দি আটে সেই ছেলে মেয়েগুলো।

