‘মেয়ে তার বয়ফ্রেন্ডের আমার সঙ্গে আলাপ করাচ্ছে, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে মেয়ের আলাপ করাচ্ছি…’- বউ ছেলেমেয়ে নিয়ে মজার আড্ডায় সাগ্নিক চ্যাটার্জী!

বাংলা চলচ্চিত্র জগতের (Film Industry) অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি। তাদের জীবনে কি হচ্ছে, কি না হচ্ছে সবকিছু জানতে আগ্রহী থাকেন ভক্তরা। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন সাগ্নিক চ্যাটার্জি (Sagnik Chatterjee)। যিনি অভিনয় জগতে বেশ জনপ্রিয়। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা।

ছোট পর্দা বড় পর্দার সাথে কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন সাগ্নিক। যেকোনো পর্দায় একাধিক চরিত্রে অভিনয় করেছেন। আর নিজের দক্ষ অভিনয়ের পরিচয় দিয়েছেন বারবার। অভিনেতা বেশিরভাগ সময় আমরা নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখেছি। তবে মাঝে মধ্যে পজিটিভ চরিত্রেও ধরা দিয়েছেন। শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অভিনয় করতে। তারপরে সেভাবে আর কোন ধারাবাহিকে ধরা দেননি অভিনেতা।

সম্প্রতি কাজের পরিমাণও কমছে। সেই অভিযোগ এর আগেও অনেক অভিনেতা-অভিনেত্রীর মুখে শোনা গিয়েছে। কর্মজীবনে যেমন ওঠাপড়া এসেছে তেমনই অভিনেতার ব্যক্তিগত জীবনেও অনেক ওঠাপড়া ছিল। তবে ব্যক্তিগত জীবনের কথা সেভাবে কখনোই প্রচার করেননি সাগ্নিক। অভিনেতার দশ বছরের বৈবাহিক সম্পর্ক ভেঙেছিল। কিন্তু ছেলে মেয়েকে রেখেছিলেন নিজের কাছে। তারপরে অভিনেতার জীবনে এসেছে ভালোবাসার মানুষ। দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেতা। এখন স্ত্রী, সন্তান নিয়ে ভালো আছেন তিনি।

দ্বিতীয়বার অভিনেতা গাঁটছড়া বেঁধেছিলেন টেলিভিশনের পর্দারই আরেক জনপ্রিয় অভিনেত্রীর শম্পা বন্দ্যোপাধ্যায়ের সাথে। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে আমরা শম্পাকে অভিনয় করতে দেখেছি বিভিন্ন চরিত্রে। ধারাবাহিক সূত্রেই শম্পা এবং সাগ্নিকের আলাপ। তারপরেই মন দেওয়া নেওয়া এবং বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন সাগ্নিক এবং শম্পা, সঙ্গে তাদের ছেলেমেয়েরা।

আরও পড়ুনঃ ‘এই মানুষটার সঙ্গে আমার শেষ কাজ…’- অভিনেতা পীযূষ গাঙ্গুলীর মৃ’ত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ! পুরনো দিনের কথা ভেবে আবেগে ভাসলেন মৈত্রী মিত্র!

অভিনেতা শম্পারও এটা দ্বিতীয় বিয়ে। আগের পক্ষে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে বিচ্ছেদ হয় শম্পার। একজন কন্যা সন্তান রয়েছে তাদের। ভেবেছিলেন সিঙ্গেল মাদার হিসেবেই জীবন কাটিয়ে দেবেন। কিন্তু তারপরেই সাগ্নিক আসে অভিনেত্রীর জীবনে। শম্পার সাথে বিয়ের পর তিন ছেলে মেয়ে নিয়ে একই সাথে থাকেন তারা। অনেকেই এই কথাটা শুনে অবাক হন। সাগ্নিক বলেন, ‘আমার মেয়ে যেদিন প্রথমবার তার বয়ফ্রেন্ডের কথা আমাকে বলতে এসেছিল আমিও সেদিন আমার গার্লফ্রেন্ডের কথা মেয়েকে জানিয়েছিলাম। আমাদের মধ্যে কখনোই বাবা মেয়ের সম্পর্ক সেভাবে ছিল না। আমরা দুজনেই একে অপরের বন্ধু ছিলাম। যেহেতু আমার মেয়ে ছোটবেলায় মাকে পাইনি তাই ও যাতে আমার কাছে সহজ হয় তাই বরাবর ওকে আমি সেই জায়গাটা দিয়েছি।’ কিছুদিন আগে শম্পার পরকীয়া গুঞ্জন শোনা গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। যদিও সেইসব বিশেষ পাত্তা দেননি তারকা দম্পতি।

Back to top button