অনুজ গুড্ডির মতনই হয়ে উঠছে অনিকেত শ্যামলীর সম্পর্ক! বাড়িতে বউ রেখে প্রাক্তনের সঙ্গে ফ’ষ্টিনষ্টি! ক্ষোভ উগরে দিলেন দর্শক মহল!

বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক হল জি বাংলার (Zee Bangla) ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রথম দিন থেকেই ধীরে ধীরে করে দর্শকের মনে জায়গা তৈরি করে নিয়েছে। কিভাবে শ্যামলী শহরে একা এসে নিজে লড়াই করে নিজের জায়গা তৈরি করেছে সেই গল্পই ফুটিয়ে তোলা হয়েছে প্রথমদিন থেকে।
ধারাবাহিকটি শুরু থেকেই শ্যামলী এবং অনিকেতের জীবনের নানান ওঠা পড়ার গল্প তুলে ধরা হয়েছে। কিভাবে শ্যামলী ধীরে ধীরে নিজের বুদ্ধি কাজকর্মের মাধ্যমে অনিকেতের পরিবারের সকলের মন জয় করে নিচ্ছে, কিভাবে তাদের বিয়ে হয়। সবকিছু দেখে নিয়েছেন দর্শক। বর্তমানে ধারাবাহিকে অনিকেত এবং শ্যামলীর সম্পর্কের ওঠা পড়ার গল্প দেখানো হচ্ছে।

কিন্তু ধারাবাহিকে অনিকেতের চরিত্র নিয়ে বারবার তাকে ট্রোল সমালোচনার মুখে পড়তে হয়েছে। ধারাবাহিকে অনিকেত শ্যামলীকে বারবার অবিশ্বাস করে। নিজের ইগোর জন্য অন্য মেয়ের কাছে সংসার করতে যায়। তার প্রাক্তনের কাছে ফিরে গিয়েছে তার বর্তমান স্ত্রীকে অপমান করে। বারবার শ্যামলীকে অপমান করেছে।
আরও পড়ুনঃ মাত্র ৬৬ বছর বয়সেই শেষ জীবনের পথচলা! জনপ্রিয় অভিনেতার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে!
অনেকদিন আগেই শ্যামলী নিজের জায়গা ছেড়ে দেওয়ায় অনিকেত ইগোর জন্য অনন্যাকে বিয়ে করল। এখন অনিকেত নাকি শ্যামলীকে ভালোবাসা সেটা বুঝতে পেরেছে, তাই কান্নাকাটি করে আবার শ্যামলীর কাছেই ফিরে যেতে চাইছে। এর আগেও রণজয় এই ধরনের চরিত্রে অভিনয় করেছেন। এর আগে গুড্ডি ধারাবাহিকে অনুজ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা। একই ধরনের চরিত্রে দেখানো হয়েছিল গুড্ডির সাথে বিয়ে হয়ে যাবার পর অনুজ তাকে একেবারেই অপছন্দ করতো, সম্মান দিত না। তাই স্ত্রীর সাথে বিয়ে ভেঙে প্রেমিকাকে বিয়ে করে। কিন্তু প্রেমিকাকে বিয়ে করার পর অনুজ বুঝতে পারে সে গুড্ডিকে ভালোবাসে। আর এই নিয়ে দর্শকমহলে তুমুল ট্রোল, সমালোচনার মুখে পড়েছে অভিনেতা রণজয়।
দর্শকেদের দাবি একই ধরনের চরিত্র বারবার রণজয় এর জন্যই বাছাই করা হয়। অনুজও নিজের প্রেমিকাকে বিয়ে করার পর বুঝতে পেরেছে সে তার স্ত্রীকে ভালোবাসে। এদিকে অনিকেতও অনন্যাকে বিয়ে করার পর বুঝতে পেরেছে সে শ্যামলীকে ভালবাসে।

