মাত্র ৬৬ বছর বয়সেই শেষ জীবনের পথচলা! জনপ্রিয় অভিনেতার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে!

চলতি বছর যেন বিনোদন জগতে (Entertainment Industry) একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে। বহু বর্ষিয়ান অভিনেতা, গায়ক, শিল্পীর মৃ’ত্যুর খবর থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতির খবর শোনা গিয়েছে। চলতি বছরে আমাদের মধ্যে থেকে আমরা হারিয়েছি বহু জনপ্রিয় মানুষকে। সম্প্রতি সেরকমই আবারও শোকের ছায়া নেমে এলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry)।
বিনোদন জগতের একাধিক নক্ষত্রপতন হয়েছে চলতি বছরে। এবারে আরও এক শিল্পীর মৃ’ত্যুর খবর শোনা গেল। বিনোদন জগত এই খবরটার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। বছর শেষে এমন এক দুঃসংবাদ পাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে।

অভিনেতা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালেই মৃত্যু হয় অভিনেতার, জানিয়েছেন তাঁর পুত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন অভিনেতা। গত ৮ তারিখে তাঁকে চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুনঃ হারিয়ে গেল সোনু নিগমের সেই মিষ্টি গোলুমোলু ছেলে! ছেলের ছবি পোস্ট করে আবেগপ্রবণ গায়ক!
সম্প্রতি একটি সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালে। ১৫০টির বেশি সিনেমা ছাড়াও টেলিভিশন সিরিয়ালেও অভিনয় করেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন অনেক পুরস্কার। জনপ্রিয় সেই অভিনেতার হঠাৎ মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি।
প্রয়াত হয়েছেন ওডিয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা উত্তম মোহান্তি। মৃত্যুকালের উত্তম মোহান্তির বয়স হয়েছিল ৬৬ বছর।ওডিয়া ছাড়াও বাংলা এবং আরও কয়েকটি ভাষার সিনেমায় অভিনয় করেছেন উত্তম মোহান্তি।১৯৭৭ সালে ওডিয়া সিনেমা ‘ অভিমান’-এর মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। তার মৃত্যুতে বেশ ক্ষতি হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির।

