হঠাৎ করে ভিড়ের মাঝে রচনার সাথে একি করে বসলেন কাঞ্চন! চোখ কপালে উঠলো নেটিজেনদের!

রচনা ব্যানার্জি (Rachana Banerjee) এবং কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry) এই দুই অভিনেতা অভিনেত্রী ব্যাপক জনপ্রিয়। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন দুজনেই। একসঙ্গে বহুবার বহু ছবিতে কাজ করেছেন দুজনে। কাজের সূত্র ধরে দুজনের মধ্যে বেশ ভালই বন্ধুত্ব রয়েছে। মাঝেমধ্যেই দুজনকে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়।
এছাড়াও রচনা ব্যানার্জীর জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান এর মঞ্চেও বহুবার অতিথি হিসেবে এসেছেন কাঞ্চন। তাদের মধ্যে যে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার প্রমাণ একাধিকবার পাওয়া গিয়েছে এর আগে। তবে এবার এই বন্ধুত্বের সম্পর্কই পড়লো বড় প্রশ্নের মুখে। চলতি বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনের পর একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা।

ভরা পার্টিতে একি কাণ্ড করলেন কাঞ্চন!
উপস্থিত ছিলেন সন্দীপ্তা, কৌশানী, লাভলী মৈত্র, সায়ন্তিকা, সৌমিতৃষা, কাঞ্চন এবং রচনা ব্যানার্জিও। এছাড়া বিরাট আয়োজিত পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক তারকা। আর সেই পার্টিতেই ঘটলো অঘটন। রচনা ব্যানার্জীর সঙ্গে অপ্রত্যাশিত ব্যবহার করে ফেললেন কাঞ্চন মল্লিক। ভরা পার্টিতে কাঞ্চন মল্লিক যে রচনা সঙ্গে এমন একটা ঘটনা ঘটাবে তা কেউ কল্পনাও করতে পারেননি।

প্রসঙ্গত উল্লেখ্য বিগত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছেন কাঞ্চন মল্লিক পাশাপাশি রচনা ব্যানার্জিও সমালোচনার শিকার হয়ে থাকেন হামেশাই। দুজনেই নিজেদের কর্মকান্ডের জন্য বারবার উঠে আসে খবরের শিরোনামে। নেটিজেনদের ট্রোল, সমালোচনার মুখে পড়তে হয়েছে দুজনকে একাধিকবার। কাঞ্চন মল্লিকের একাধিক বিয়ে, অবৈধ সম্পর্কের জন্য যেমন তিনি চর্চায় থাকেন। তেমনি রচনা ব্যানার্জি তার ভুলভাল বেফাঁস মন্তব্যের জন্য সমালোচিত হয়ে থাকে।
আরও পড়ুনঃ গৌরবের মুখোমুখি দুই শালিক! গল্পে নতুন মোড়! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এবারে ভরা পার্টিতে রচনার সঙ্গে একি কাণ্ড ঘটিয়ে বসলেন কাঞ্চন। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকা সূত্রে কাঞ্চন রচনা একে অপরের খুব ভালো বন্ধু। পার্টিতে আসার পর এই কাঞ্চন সবার সঙ্গে সুন্দরভাবে আলাপ সারলেন। তবে হঠাৎ করেই সবার মাঝখান থেকে রচনা ব্যানার্জীর হাত টেনে ধরলেন কাঞ্চন। যদিও পুরো বিষয়টাই মজার ছলেই করেছেন অভিনেতা। অভিনেতা বাস্তবে ভীষণ রসিক মানুষ, রচনা ব্যানার্জীর সঙ্গেও তারা সেই মজার সম্পর্কই রয়েছে। সেখান থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন কাঞ্চন।

