‘আমার মাকেও নোংরা মন্তব্য করা হচ্ছে’ ‘আমার সবাইকে মেসেজ করাটা ঠিক হয়নি, ক্ষমা করবেন’- হাত জোড় করে সকলের উদ্দেশ্যে ক্ষমা চাইলেন ঋজু বিশ্বাস! সমালোচনায় ইতি টানতেই কি এই উদ্যোগ?

বাংলা টেলিভিশনের পর্দায় (Bengali Television) জনপ্রিয় পরিচিত অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন ঋজু বিশ্বাস (Riju Biswas) তাকে আমরা একসময় স্টার জলসা দুই জনপ্রিয় ধারাবাহিক বউ কথা কও, তোমায় আমায় মিলে তে নায়ক চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি। এই দুই ধারাবাহিকে অভিনেতার অভিনয় দর্শকদের মুগ্ধ করে দিয়েছে। মাত্র দুটি ধারাবাহিকে অভিনয় করেই সকলের মন জিতে নিয়েছেন তিনি। তারপর থেকে সেভাবে কখনোই কোন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়নি তাকে। মাঝেমধ্যে পার্শ্ব চরিত্রে ধরা দিয়েছেন কিন্তু নায়ক চরিত্রে আর দেখা যায়নি অভিনেতাকে।

কিছুদিন আগেই অভিনেতার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় একজন মডেল অভিনেতার বিরুদ্ধে বিরাট বড় অভিযোগ এনেছেন। যা সত্যি ভাবতে পারেনি সাধারণ মানুষ। অভিনেতা সম্পর্কে যে এমন কিছু অভিযোগ করেছেন কল্পনা করতে পারেননি। ওই মডেলের সাথে অসভ্য আচরণ করার অভিযোগ উঠেছে অভিনেতা ঋজু বিশ্বাসের দিকে। সোশ্যাল মিডিয়াতে ওই মডেল কিছু স্ক্রিনশর্ট শেয়ার করেছেন।

তারপর থেকেই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। এমন কোনো মহিলা নেই যাকে ঋজু মেসেজ করে বলেছেন ‘ইউ লুক গুড ইন শাড়ি।’ একের পর এক স্ক্রিনশর্ট বেরিয়ে আসছে। প্রায় সকল মহিলাকেই এই একই মেসেজ করেছেন অভিনেতা। তার এই মেসেজ নিয়ে নানান ধরনের ঠাট্টা-তামাশা চলছে। তবে এবারে লাইভে এসে জোর হাত করে ক্ষমা চাইলেন অভিনেতা।

অভিনেতা লাইভে এসে বলেন, ‘এই কমেন্ট করাতে যারা যারা অসন্তুষ্ট হয়েছেন আমি তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কোনও রকম খারাপ অভিপ্রায় ছিল না। এর থেকে বেশি কি অনুরোধ করব। বাকিটা আপনাদের ওপরে৷ মন থেকে বলছি, সত্যি বাজে উদ্দেশ্য নিয়ে মেসেজ করিনি। আমার ইন্ডাস্ট্রিতে কিছু শুভাকাঙ্খী রয়েছেন। তাঁরাও আমার সঙ্গে যোগাযোগ করেন৷ কথা বলেন৷ আমি বারবার বলছি, কাউকে কোনও বাজে উদ্দেশ্য নিয়ে কোনও কথা বলিনি বা বলতে চাইনি। আমার মাকেও বেশ কিছু বাজে কথা বলা হচ্ছে৷ আমি আমার মাকে ভগবান বলে মানি৷ তাঁকেও সোশাল মিডিয়ায় আক্রমণ করা হচ্ছে। আমার মা আমাকে সেটা জানান। আমার সবাইকে মেসেজ করাটা ঠিক হয়নি। আমার নম্বরটা পাবলিক করা হয়েছে সেটা নিয়েও সমস্যা চলছে৷ আমি আবার সরি বলছি৷ সবাই অন্য ভাবে নিচ্ছেন বিষয়টাকে৷ কাউকে আঘাত করতে চাইনি মন থেকে বলছি৷ এটা নিয়ে খারাপ লেগে থাকলে আমি আবারও বলছি দুঃখিত৷ ভালো থাকবেন। সুস্থ থাকবেন।’

আরও পড়ুনঃ বদলে যাবে সমস্ত সম্পর্কের সমীকরণ! মারা যাবে পারমিতা! লাবুকে স্ত্রীয়ের স্বীকৃতি দেবে অংশুমান! ধারাবাহিকের আগামী পর্বে থাকছে বিরাট চমক!

বিগত তিন চার দিন ধরে সোশ্যাল মিডিয়াতে একেবারে তোলপার কান্ড চলছিল। ফেসবুক খুললেই ঋজু বিশ্বাসের বিভিন্ন মেয়ের মেসেঞ্জারের স্ক্রিনশটের ছবি দেখা যাচ্ছিল। সেই ট্রেন্ডে আবার গা ভাসিয়েছিলেন টেলিভিশনের পর্দার অনেক অভিনেতা অভিনেত্রীরা। তারাও ঋজু বিশ্বাসকে ছোট করার জন্য তাকে অপমান করার জন্য নিজেদের ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতার ওই কথাটি লেখেন। এক কথায় সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা কেউই অভিনেতাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে ছাড়েনি এইকদিন।

Back to top button