বদলে যাবে সমস্ত সম্পর্কের সমীকরণ! মারা যাবে পারমিতা! লাবুকে স্ত্রীয়ের স্বীকৃতি দেবে অংশুমান! ধারাবাহিকের আগামী পর্বে থাকছে বিরাট চমক!

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার।
আর সেই ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ফুলকি। গত দু’বছরের বেশি সময় ধরে চলছে টেলিভিশনের পর্দায়। কিন্তু এখনো ধারাবাহিকের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। টিআরপি তালিকায় ফাটাফাটি ফলাফল করে প্রতি সপ্তাহে। সবসময় প্রথম তিনে থাকে ফুলকির নাম। প্রতিদিন থাকে ফুলকির টানটান উত্তেজনা পর্ব।
এবারে দর্শকদের জন্য ধারাবাহিকে আসতে চলেছে বড় রকম টুইস্ট। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আবারো গোটা রায় চৌধুরী পরিবার এক হচ্ছে। বিদেশ থেকে ফিরছে পারমিতা। কিন্তু এখানেই রয়েছে বড় টুইস্ট। ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে সেটা একজন দর্শক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন।
ওই নেটিজেন একটি পেজের তরফ থেকে পোস্ট করে লেখেন, ‘ফুলকি তে নেক্সট track, এটার কি খুব দরকার ছিল শেষমেষ পারমিতাকেও মে/রে দিবে রাইটার? সিরিয়ালের আসল নায়ক রোহিতকে তো মেরেই দিয়েছে রোহিত ফুলকি মধ্য একটা আলাদা কেমিস্ট্রি ছিল যেটা ফুলকি অরণ্য মধ্য বিন্দু মাত্র নেই। আমি যা শুনলাম পারমিতা দেশে ফিরতে গিয়ে মা/রা যাবে আর অংশু মানের সাথে শেষমেষ লাবণ্যর আবার বিয়ে দিবে মিল করাবে। লাবণ্য আর অংশুমান কেই বেশি ভালো মানাবে নাকি পারমিতার সাথেই অংশুমানকে মানায় আপনাদের কি মতামত?’
আরও পড়ুনঃ নায়ক নায়িকার ঝগড়াতেই চড়ছে টিআরপি রেটিং! কাছাকাছি এলেই টিআরপির পতন! রায়ান পারুলের ঝগড়াতেই শীর্ষে পরিণীতা!
যদিও এটা আদৌ কতটা সত্যি তা এখনো জানা যায়নি। ধারাবাহিকের গতকালের পর্ব দেখে দর্শক গোটাটা আন্দাজ করেছেন। তাই এর মধ্যে কতটা সত্যতা আছে তা জানা যায়নি। ধারাবাহিকের আগামী পর্ব দেখলে বোঝা যাবে কি হতে চলেছে ধারাবাহিকে।

