হরগৌরী পাইস হোটেল ছাড়ছেন শঙ্কর! তার জায়গায় আসছে স্টার জলসার আরো এক জনপ্রিয় অভিনেতা!

স্টার জলসায় (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel)।ধারাবাহিকের নায়ক শঙ্কর। এই ভূমিকায় অভিনয় করছিলেন অভিনেতা রাহুল মজুমদার (Rahul Mazumder)। তবে সম্প্রতি খবর, ধারাবাহিক ছাড়তে চলেছেন তিনি। আচমকা কেন এমন সিদ্ধান্ত? নিজের মুখে জানালেন অভিনেতা।
‘পাইস হোটেল’ ছাড়ছেন শঙ্কর মজুমদার!
স্টার জলসার দর্শকমহলে ‘হরগৌরী পাইস হোটেল’ অত্যন্ত জনপ্রিয়। ঐশানী-শঙ্করের চরিত্র, তাঁদের রসায়ন দর্শক মহলে যথেষ্ট জনপ্রিয় ছিল। তবে এবার মন খারাপ করা খবর দিলেন অভিনেতা। হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে আর দেখা যাবে না নায়ককে।
পাঁচশ পর্ব পার হতেই ধারাবাহিক ছাড়ছেন অভিনেতা রাহুল মজুমদার। তাঁর জায়গায় আসবে নায়ক। অভিনেতার এই সিদ্ধান্ত শঙ্কর ও ঐশানীর জুটির জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন নির্মাতারা। খবর প্রকাশ্যে আসতেই মন খারাপ ভক্তদের। তবে আচমকা কোন কারণে ধারাবাহিক ছাড়ছেন রাহুল মজুমদার?
কেন ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন শঙ্কর?
অভিনেতা জানান, খানিকটা বাধ্য হয়েই ধারাবাহিক ছাড়ছেন রাহুল মজুমদার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “আমি জীবনে অনেক সিরিয়াল করেছি, তবে হর গৌরী পাইস হোটেল আমার মনের খুব কাছের। আর শঙ্কর চরিত্রটাও।” এরপরই আসল কারণ তুলে ধরেছেন তিনি। অভিনেতা বললেন, “চিত্রনাট্যের স্বার্থে ১৫ বছর এগেবো গল্প। আর এখনই আমি বয়স্ক বাবার চরিত্রে অভিনয় করতে চাই না।” তাই বাধ্য হয়ে ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন অভিনেতা।
আরও পড়ুন: “এমন বউ পেয়েছি যে আয়না দেখলেই নাচে!” বিয়ের কয়েক মাসের মধ্যেই দর্শনাকে নিয়ে একি বললেন সৌরভ দাস!
স্টুডিয়ো পাড়া সূত্রে খবর, ধারাবাহিকে শঙ্কর ও ঐশানীর সন্তানকে নিয়ে এগিয়ে ক্চলবে গল্প। ধারাবাহিকে দেখানো হবে নায়িকা শুভস্মিতা মুখোপাধ্যায়কে। অভিনেতার কথায় , “শঙ্কর চরিত্রটা আজীবন আমার সঙ্গে থাকব। খুবই মিস করব।তবে আরও বেশ কয়েকদিন আমার শ্যুটিং বাকি রয়েছে।” আপাতত কয়েকদিন পাইসে হোটেলে থাকবেন শঙ্কর ওরফে রাহুল মজুমদার।
View this post on Instagram

