“এমন বউ পেয়েছি যে আয়না দেখলেই নাচে!” বিয়ের কয়েক মাসের মধ্যেই দর্শনাকে নিয়ে একি বললেন সৌরভ দাস!

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস (Saurav Das)। একাধারে জনপ্রিয় এবং চর্চিত অভিনেতা তিনি। পর্দায় তাঁর কাজ যেমন নজর কাড়ে সবার, ঠিক তেমনি অভিনেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে তুমুল আলোচনা। কয়েক মাস আগেই বিয়ে করেছেন সৌরভ। সুন্দরী অভিনেত্রী দর্শনা বণিক তাঁর অর্ধাঙ্গিনী। বিয়ের কয়েক মাসের মধ্যেই বউকে নিয়ে বিতর্কিত মন্তব্য সৌরভের।
অতীতের অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে বেশ মাখোমাখো রসায়ন ছিল সৌরভের। অনিন্দিতা সৌরভের প্রেম কাহিনী ছিল টলিউডের হট টপিক। তবে হঠাৎ করেই অনিন্দিতার সঙ্গে দূরত্ব এবং ভেঙে যায় সম্পর্ক। নতুন করে জীবন শুরু করে সৌরভ। এরই মাঝে সৌরভের জীবনে বসন্ত হয়ে আসে দর্শনা বণিক। তিনি টলিউডের মডেল এবং অভিনেত্রী। কিছুদিনের প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।
দর্শনাকে নিয়ে একি বললেন সৌরভ!
বিয়ের পর মাঝেমধ্যেই এদিক ওদিক দেখা যাচ্ছে সৌরভ ও দর্শনাকে। হ্যাপি কাপল হিসেবে পরিচিত তাঁরা। সাক্ষাৎকারে সৌরভ আগেও বলেছেন, খুব অল্পদিনে এই দর্শনা বাড়ির সবার চোখের মণি হয়ে উঠেছেন। সুন্দরী বউকে নিয়ে বেজায় খুশি সৌরভ নিজেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, তাঁর বউ নাকি খুব চঞ্চল, আয়না দেখলেই নাচতে থাকে।

বলাই বাহুল্য সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় দর্শনা বণিক। মাঝে মধ্যেই বিবাহিত জীবনের টুকরো ছবি তুলে ধরেন তিনি। ‘নায়িকার মত বউ চাও আর এমন করলেই দোষ!’ হাসিখুশি মেজাজে বললেন সৌরভ দাস। দর্শনা নাকি বাড়ির এদিক -সেদিক ঘুরতে থাকে, নাচতে থাকে। ছেলেমানুষ বউ পেয়েছেন সৌরভ। তবে, আগের সাক্ষাৎকারে তিনি এও বলেছিলেন, দর্শনা নাকি তাঁর লাকি চার্ম।
View this post on Instagram
আরও পড়ুন: অনির্বাণের কানে বিষ ঢাললো নিলু, রাইয়ের উপর বিশ্বাস হারালো সে! কলেজ ছাড়তে বাধ্য হলো স্রোত!
জিতের বুমেরাং ছবিতে সৌরভ দাস!
View this post on Instagram
সামনেই আসছে সৌরভের নতুন কাজ বুমেরাং। জিতের ছবিতে প্যারালাল লিড রোলে দেখা যাবে টলিউডের ‘মন্টু পাইলটকে’। ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। চরিত্রটা শোনার পর থেকেই মনে ধরেছিল সৌরভের। আর তাই জন্য এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত। তাছাড়া জিতদার সঙ্গে কাজ করবেন বলে খুশি সৌরভ দাস। আশেপাশে নানান কটাক্ষ, নেগেটিভ কমেন্ট গায়ে মাখতে রাজি নন তিনি। আপাতত এখন তাঁর প্রধান লক্ষ্য বুমেরাং!

