বলিউডের ডাক পেতেই ভোল বদল! নিজেকে আপাদমস্তক বদলে ফেললেন “নিম ফুলের মধু”-র প্রধান অভিনেতা!

বলিউডের (Bollywood) সঙ্গে টলিউডের (Tollywood) সম্পর্ক বেশ দীর্ঘ কয়েক বছরের। সেই ১৯৫০ সাল থেকে টলিউডের বহু অভিনেতা, অভিনেত্রীরা বহুবার বলিউডের পর্দায় কাজ করেছেন। সেই থেকে বলিউড এবং টলিউডের সম্পর্ক নিবিড়। ওই সময় থেকে আজ পর্যন্ত বাংলার অনেক অভিনেতা অভিনেত্রীরা বলিউডে কাজ করার সুযোগ পেয়েছেন। এমন অনেক অভিনেতা অভিনেত্রী সম্পর্কে আমরা জানি যারা এর আগে টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দিয়েছেন।

যারা ইতিমধ্যে টলিউডের কাজ করতে করতে বলিউডের কাজের সুযোগ পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন রানী মুখার্জি, যীশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, কঙ্গনা সেন শর্মা, রাইমা সেন, স্বস্তিকা মুখার্জী সহ আরো অনেকে। এরা প্রত্যেকেই বাংলার মানুষ, বাংলাতেই প্রথম কাজ শুরু করেছিলেন নিজেদের অভিনয় ক্যারিয়ারে। ধীরে ধীরে তাদের সুযোগ আসে বলিউডে কাজ করার।

বলিউডের ডাক পেলেন বাংলার জনপ্রিয় অভিনেতা

এছাড়াও ছোট পর্দা থেকে অভিনেত্রী অভিনেতা ধারাবাহিককে কাজ করার সুযোগ পেয়েছেন। তার মধ্যে অন্যতম হলেন অদ্রিজা রায়, দেবচন্দ্রিমা সিংহ রায়, ক্রুশাল আহুজা সহ বহু অভিনেতা অভিনেত্রী। এবারে সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা পাড়ি দিচ্ছে বলিউডের উদ্দেশ্যে। এবারে বলিউডের তরফ থেকে অভিনেতার কাছে কাজের সুযোগ এসেছে। জানলে অবাক হবেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুর প্রধান চরিত্রে থাকা অভিনেতার কাছেই এই বলিউডের কাজের সুযোগ এসেছে।

নিম ফুলের মধু ধারাবাহিকের প্রধান চরিত্রে এই অভিনেতাকে দেখা গিয়েছে। এবার সরাসরি বলিউডে কাজের সুযোগ পাচ্ছেন এই অভিনেতা। বলিউডে কাজ করার জন্য অভিনেতার লুক পরিবর্তন করা হচ্ছে। সেই নিয়েও অভিনেতা জানিয়েছেন ‘অনেকেই আমাকে বলেছিল শরীরের যত্ন নিতে, আমি একজন অভিনেতা আমাকে এরকম মানায় না। কিন্তু আমি কাউকে বোঝাতে পারিনি যে আমি একজন অভিনেতা। আমাদের চরিত্রের জন্য এরকম অনেক কিছু করতে হয়। আমি নিজের যত্ন নিচ্ছি না, আমার চরিত্রের যত্ন নিচ্ছি।’

জনপ্রিয় যে অভিনেতা এই বলিউডে কাজের সুযোগ পেয়েছেন তিনি হলেন প্রসূন গাইন। যাকে আমরা নিমফুলের মধুর ধারাবাহিকে সৃজনের ছোট কাকার ভূমিকায় অভিনয় করতে দেখেছি। দীর্ঘ কয়েকটি এপিসোড ধরেই অভিনেতাকে ধারাবাহিকে দেখা যাচ্ছিল না। সেই সময় বলিউডের কাজেই ব্যস্ত ছিলেন অভিনেতা। আর নিজেকে বলিউডের সেই চরিত্রের জন্যই তৈরি করছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Prasun Gain (@prasungain)

আরও পড়ুনঃ প্রথম দেখাতেই গরুর গুঁতো! পারুলের ঘাড়ে উল্টে পড়ল রায়ান! জমে গেল ধারাবাহিকের আজকের পর্ব!

Back to top button