প্রথম দেখাতেই গরুর গুঁতো! পারুলের ঘাড়ে উল্টে পড়ল রায়ান! জমে গেল ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে আরও একটি নতুন ধারাবাহিক পরিণীতা (Parineeta)। গত ১১ই নভেম্বর থেকে ধারাবাহিকটি রাত আটটায় টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের নায়ক চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নায়িকা চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)। উদয়কে তো আমরা প্রত্যেকেই তিনি। বিভিন্ন ধারাবাহিকে এর আগে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তবে ঈশানির এটাই প্রথম ধারাবাহিক। এর আগে মডেলিং জগতে কাজ করেছেন ঈশানি।

ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল ধারাবাহিকটি পারিবারিক গল্প ঘটে তৈরি হতে চলেছে। ধারাবাহিকটি শুরু হয়েছে জি বাংলা প্রোডাকশন হাউজের পক্ষ থেকে। ধারাবাহিকে প্রথমবার নায়ক চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা উদয়কে। তাই দর্শক তো ভীষণই খুশি। এবারে দেখার অপেক্ষা এই নতুন জুটিকে দর্শক কতটা ভালোবাসা দেয়।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে পারুলকে বিয়ে দেওয়ার জন্য তার মা একেবারে উঠে পড়ে লেগেছে। কিন্তু পারুল এখনও পড়াশুনা করতে চায়। কিন্তু পারুলের মা তার কোন কথা শোনে না। স্পষ্ট জানিয়ে দেয় পারুলকে এবারে বিয়ে করতেই হবে। সে আর পারুলের খরচ টানতে পারছে না। এরপরই পারুল বাবার সাথে পারুলের বিয়ে নিয়ে কথা বলতে থাকে। আর তখনই জানা যায় যে পারুল তাদের নিজেদের সন্তান নয়।যদিও এই কথা তারা দুজন ছাড়া আর কেউই জানে না।

এরপর রায়ানরা বেরিয়ে পড়ে পারুলের গ্রামের উদ্দেশ্যে। রায়ানের দিদির বিয়ে এই গ্রামেই ঠিক হয়েছে। কিন্তু তার এই বিয়ে একেবারেই মত নেই। রায়ানও দিদির কষ্ট একেবারে সহ্য করতে পারে না। কিন্তু কি করবে বুঝতেও পারে না।

মা বাবার কথা ভেবে অবশেষে পারুল বিয়েতে রাজি হয়। এদিকে পারুলকে দেখার জন্য বাড়িতে পাত্রপক্ষ আসছে। সেই কারণে পারুলের মা পারুলকে একেবারে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। পারুলের মন খারাপ দেখে পারুলের মা তাকে বোঝাতে থাকে। এদিকে রায়ানের পরিবার আসছে পারুলের গ্রামে।

আরও পড়ুনঃ শেষ বয়সে গ্রাস করেছিল হতাশা! রোগে জর্জরিত হয়ে পড়েছিলেন তিনি! জেনে নিন বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্রের জীবন সংগ্রাম!

পরিণীতা ধারাবাহিকের নতুন পর্বে দেখানো হবে যে রায়ানের দাদু পারুলের বাড়িতে যাওয়ার জন্য নির্দেশ দেয়। আর পারুলের ব্রাহ্মণ বাবাকে ডেকে আনতে বলে। সেই কারণে রায়ান যায় পারুল বাড়িতে। তখনই পারুলের বাড়িতে আসে তাদের বাড়ির পোষা গরু। সেই গরু দেখে তো ভীষণ ভয় পেয়ে যায় রায়ান। হুড়মুড়িয়ে গিয়ে পরে পারুলের গায়ে। এদিকে রায়ান গরু দেখে ভয় পেয়েছে দেখে তো বাড়ির সবাই হাসতে হাসতে লুটোপুটি খায়। তারপর পারুল তার মাকে স্পষ্ট জানিয়ে দেয় যে এরকম ভীতু ছেলে কে সে বিয়ে করবে না। পারুলের মুখে এই কথা শুনে তো অবাক হয়ে যায় রায়ান। এবারে দেখার অপেক্ষা পরবর্তী এপিসোডে কি হয়।

Back to top button