‘তার মানে তুই আর আসবি না তাই না, আসবি না যখন বলেই দে…’ বাবার কথায় ঝড় উঠেছিল অভিনেতার বুকে! কেন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন ইন্দ্রাশিস রায়? বাবা মায়ের প্রসঙ্গে কি বললেন অভিনেতা?

অভিনয় জগতের (Tollywood Industry) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেতা ইন্দ্রাশীষ রায় (Indrasish Roy)। টেলিভিশনের ছোটো পর্দা হোক বা বড় পর্দা সব জায়গাতেই নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন তিনি। ২০০৯ সালে আকাশ বাংলার টেলিভিশন সিরিজ চ্যাম্পিয়ন -এ তার অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ২০১০ সালে বাংলা সিরিয়াল গানের ওপারে তার প্রধান চরিত্রে টিনটিনের ভূমিকায় অভিনয় করেছিলেন। এর পরে, তিনি স্টার জলসায় ২০১১ সালে অদ্বিতিয়ায় পুরুষ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।
এছাড়াও সুবর্নলতা, বালিঝড়, ধুলোকণা, জল থই থই ভালোবাসার মতন সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি বড় পর্দায় ক্রিসক্রস, মায়কুমারী, আড্ডা, গোলন্দাজ, নগরকীর্তন এর মতন জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ইন্দ্রাশিস সেলিব্রিটি ক্রিকেট লিগেও একজন সক্রিয় অংশগ্রহণকারী। যেখানে তিনি বেঙ্গল টাইগারদের হয়ে খেলেন এবং অলরাউন্ডার খেলোয়াড় হিসেবে খেলেন। এছাড়া অভিনেতা বেশকিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। আস্তে লেডিস, ব্যোমকেশ সিরিজ, দময়ন্তী, ফেলুদার গোয়েন্দাগিরি মতন সিরিজে অভিনয় করেছেন।
তবে কর্মজীবনে সফল হলেও ব্যক্তিগত জীবনে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেতাকে। জীবনের কিছু ভুল সিদ্ধান্তর কারণে পস্তাতে হয়েছে অভিনেতাকে। জীবনে একটা সময় বাড়ি ছেড়েছিলেন অভিনেতা সেই সময়ে বাবার কাছ থেকে শুনতে হয়েছিল এমন কিছু কথা যা অভিনেতাকে নাড়িয়ে দিয়েছিল বাবার সেই কথা মনে পড়লে আজও ভেতরটা দুমড়ে মুছে যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘২০১৮ সালে আমি বাড়ি থেকে বেরিয়ে আসি। আমার মা চেয়েছিলেন আমি জীবনে একটা সময় একা থাকি, না হলে পরবর্তী সময়ে গিয়ে একা বাঁচতে পারব না। তাই আমার মা সবসময় বলতেন এখন না একা থাকতে শুরু করলে পরে আর থাকতে পারবে না। তাই ২০১৮ তে বাড়ি ছেড়ে আসি। বাবা-মার সবকিছু সাজিয়ে দিয়ে এসেছিল সেই সময় আমার বাবা একদিন রাতে আমাকে জিজ্ঞাসা করেছিল তার মানে তুই তো আর কোনদিনও আসবি না? এ কথাটা শুনে আমার মনের ভেতরে একটা অদ্ভুত কষ্ট হয়েছিল।’
আরও পড়ুনঃ ‘রাস্তায় সবার সামনে জুতো ছুঁড়ে মেরেছে, গালাগাল করেছে…অনেক খারাপ কথা শুনেছি!’- চরম দুঃসময়ের কথা মনে পড়তেই আবেগপ্রবণ অভিনেত্রী স্বাগতা!
আসলে ২০১৮ সালে অভিনেতা নিজের প্রাক্তন স্ত্রী তথা সেই সময়কার প্রেমিকা সৌরভির সঙ্গে লিভ ইন সম্পর্কে জড়িয়ে ছিলেন। তাই ২০১৮ সালে নিজেদের ফ্ল্যাট নিয়ে বাবা-মায়ের থেকে আলাদা হন দুজনে। প্রথমে ব্যাপারটা সবাইকে না জানালেও পড়ে ধীরে ধীরে সব বিষয়টাই জানাজানি হয়। সেই সময় অভিনেতার বাবা অভিনেতাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি আর কোনদিনও বাড়ি ফিরবেন কিনা। কারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারে সাধারণত লিভ ইন সম্পর্কটা ততটা তাড়াতাড়ি বাবা-মা গ্রহণ করতে পারেন না। সেই কষ্ট থেকেই অভিনেতা ইন্দ্রাশিস-এর বাবা এমন একটা প্রশ্ন করে বসেছিলেন অভিনেতাকে।

