‘রাস্তায় সবার সামনে জুতো ছুঁড়ে মেরেছে, গালাগাল করেছে…অনেক খারাপ কথা শুনেছি!’- চরম দুঃসময়ের কথা মনে পড়তেই আবেগপ্রবণ অভিনেত্রী স্বাগতা!

ধারাবাহিক (Television Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর এই ধারাবাহিক জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন স্বাগতা মুখার্জী। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বেশিরভাগ সময় অভিনেত্রীকে আমরা নেগেটিভ চরিত্রে দেখে এসেছি। খলনায়িকা চরিত্রে অভিনেত্রীর জুড়ি মেলা ভার। ভিলেন হিসেবে সব সময় দর্শকের মন জিতেছেন তিনি।

একাধিক জনপ্রিয় ধারাবাহীকে ভিলেন চরিত্রে অভিনয় করে আসেন বছরের পর বছর ধরে, বড় করতে তো বেশ কিছু ছবিতে কাজ করেছেন অভিনেত্রী তবে বেশিরভাগ সময় টেলিভিশনের পর্দাতেই দেখা যায় অভিনেত্রীকে। তবে একবার এত বড় একজন অভিনেত্রীকেও চরম অপমানের মুখে পড়তে হয়েছিল। যা অভিনেত্রী কখনোই কল্পনা করেনি তার জীবনে ঘটবে।

রাস্তার মাঝেই নাকি অভিনেত্রীর গায়ে জুতো ছুঁড়ে মারা হয়েছিল। অকথ্য ভাষায় অভিনেত্রীকে গালাগালি করা হয়েছিল। কিন্তু কেন এমনটা হয়েছিল অভিনেত্রীর সাথে, কে বা কারা অভিনেত্রীর সাথে এমন খারাপ আচরণ করলেন। অভিনেত্রী সাক্ষাৎকারে বলেন, ‘এত খারাপ খারাপ গালাগাল আমাকে দেখে করা হয়েছিল যা আমি এখন ক্যামেরার সামনে উচ্চারণই করতে পারব না। পায়ের থেকে জুতো খুলে মারা হয়েছিল গায়ে সেই দিনগুলো ভোলার নয়।’

আরও পড়ুনঃ নিশা ফেরার আগেই হয়ে গেল ঋষি উজির বিয়ে! বিয়ে সম্পন্ন হতেই খুলে গেল দুই বোনের মুখোশ! তবে কি ঋষির জীবনে কাঁটা হয়েই থেকে যাবে উজি?

আসলে এই ঘটনাটা আজ থেকে বহু বছর আগে স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক দুর্গাতে ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। সেই সময়ই একবার দর্শকদের মধ্যে থেকে তাকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছিল। যদিও অভিনেত্রী গোটা বিষয়টা খুব ভালোভাবেই নিয়েছিলেন। নিজের চরিত্রটি খুব ভালো করেই ফুটিয়ে তুলতে পেরেছিলেন বলেই মনে করেন তিনি।

Back to top button