রিল থেকে রিয়াল, সব জায়গাতেই যেন ব্রাত্য রূপা! ধারাবাহিক থেকে অ্যাওয়ার্ড শো…রূপা বলে কি তার দাম কম নাকি! সোনার থেকেও রূপাকে বেশি ভালোবাসেন দর্শকরা…

সূর্য দীপার একঘেয়ে ভুল বোঝাবুঝি থেকে যখন দর্শকদের রীতিমতো একঘেয়ে লাগছে তখনও দর্শকরা মন দিয়ে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) দেখে যাচ্ছে একটাই কারণে। সোনা ও রূপা। একই মায়ের পেট থেকে একই সময়ে জন্ম নেওয়া দুটি ফুটফুটে বাচ্চা, কিন্তু বরাবরই যেন সব কিছু থেকে ব্রাত্য, আর একজন সবই পায় শুধু মায়ের ভালোবাসা ছাড়া।
নামটাও যেন নির্মাতারা খুব ভেবে চিন্তে এরকম রেখেছেন। সোনা ও রূপা। সোনা যেন সবসময় সবাই চায়, ওটাই দামী। আর রূপা একটু কম দামী, চাহিদা সোনার থেকে কম। আর এই তফাৎটা বার বারই দর্শকদের চোখে পড়ে। রিল থেকে রিয়াল, সব জায়গাতেই রূপা যেন ব্রাত্য।

এমনকী স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড শোতেও শিশু শিল্পীর সম্মান পেল একা সোনা। দর্শকদের মতে, সোনা রূপা দু’জনকেই দেওয়া উচিত ছিল। একটি বাচ্চা সেই স্ক্রিপ্টেও সবকিছু থেকে ব্রাত্য, ভালো অভিনয় করে পুরস্কার পাওয়া থেকেও ব্রাত্য, এতে তো একটা বাচ্চার মনে চাপ পড়ে।
এমনিতেও ধারাবাহিকের গল্প অনুযায়ী ওইটুকু বাচ্চা মেয়ে রূপা সে সব বোঝে। আর কোথাও একটা গিয়ে, তাঁকে অনেক বেশি বোঝদার হতে হয়। সোনাকে নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন রূপা কোথায়? আর বাচ্চার মনে এই নিয়ে অভিমানের একটা প্রলেপ তো জমবেই!

কিন্তু তাও, রূপা এতটাই বোঝদার, যখন সূর্য ভুল করে দীপার বাড়িতে ফোন ফেলে আসে আর তারপর সেটা চলে আসে তখন ঠিক বুদ্ধি করে রূপা খাটের তলায় লুকিয়ে যায়। তবে যত যাই হোক সেতো বাচ্চা মেয়েই। অবশ্য এত মান অভিমান থেকেই রূপা ওর মামীকে বলে, “রূপা এখন বড় হয়ে গিয়েছে”। কিন্তু একটা বাচ্চার মনের এত চাপ দেখতে কি দর্শকদের ভালো লাগে?

