চিনির আগমনে শেষ হয়ে যাচ্ছে জলসার দারুন জনপ্রিয় মেগা, জানুন কার পুড়লো কপাল!

বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত হচ্ছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক। তার মধ্যে কিছু মেগা টিআরপির (TRP) অভাবে শেষ হতে চলেছে। সেই শূন্যস্থান পূরণ করতেই আসতে চলেছে বেশ কিছু নতুন ধারাবাহিক। যেগুলির মধ্যে অন্যতম হলো চিনি। ইতিমধ্যেই এসে গেছে চিনির প্রোমো।

অনেকদিন ধরেই স্টার জলসায় আসার কথা চলছিল মিসিং স্ক্রু প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিকের। এই ধারাবাহিকে নায়ক হিসেবে দেখা যাবে সোমরাজ মাইতিকে এবং নায়িকা হিসেবে দেখা যাবে ইন্দ্রানী ভট্টাচার্য্যকে।

এইবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল ধারাবাহিকের প্রথম প্রোমো। এই প্রোমো দেখে দর্শকরা বুঝতেই পেরেছেন যে পুনর্জন্ম সম্পর্কিত একটি বিষয় নিয়েই হতে চলেছে এই মেগার প্লট। স্টার জলসায় এর আগে একটি ধারাবাহিক সম্প্রচারিত হয়েছিল, তবে চিনি হতে চলেছে আরো অনেক বেশি আকর্ষণীয়।

এখন প্রশ্ন হচ্ছে, কবে থেকে এবং কখন সম্প্রচারিত হবে এই মেগা। যতদূর জানা যাচ্ছে, ২৫ ডিসেম্বর অথবা ১ জনুরারী, এর মধ্যেই শুরু হবে এই মেগা। যদিও নতুন বছরে আসার সম্ভাবনাই সব থেকে বেশি। এবার আসা যাক ধারাবাহিকের টাইম স্লট এর বিষয়।

আরও পড়ুনঃ সিরিয়ালে না ফেরার কারণ এবার নিজের মুখেই জানালেন ইন্দ্রানী, তার উত্তরে অবাক দর্শক মহল

ধারণা করা হচ্ছে সন্ধে ৭:৩০ অর্থাৎ সন্ধ্যা তারা অথবা ৮:০০ অর্থাৎ তুমি আশে পাশে থাকলে এই দুই মেগার মধ্যে একটি জায়গায় আসতে চলেছে চিনি। সদ্য শুরু হয়েছে তুমি আশে পাশে থাকলে ধারাবাহিকটি। তাই সন্ধ্যাতারার স্লটেই এই ধারাবাহিকের আসার সম্ভাবনা সব থেকে বেশি।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Back to top button