মহাকুম্ভে মুখোমুখি পারুল রায়ান! মহাদেবের লীলায় কোন বাঁধনে বাঁধা পড়তে চলেছে চলেছে তারা? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল ফিরে যায় গ্রামে। কিন্তু গ্রামে ফিরে গেলে চারজন মানুষ চাররকম কথা বলবে সেইজন্য দাদু কথা দেয় পারুলের লেখাপড়া শেষ হলে দাদু আবার পারুলকে শ্বশুরবাড়ি নিয়ে আসবে। কিন্তু গ্রামে পারুলের যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে ব্যান্ডপার্টি নিয়ে নাচ গান করতে থাকে সে ভাবে শ্বশুরবাড়ি থেকে হয়তো পারুলকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু পারুলও তার মুখের উপর যোগ্য জবাব দিয়ে দেয়।

পারুল তার মনের কথা দাদা গোপালের সাথে ভাগ করে নেন। পারুলের মনের অবস্থা এখন কেমন সেটা তো ভালো মতন বুঝতে পারছে সে। তাই গোপাল পারুলকে বলে সবাই মিলে মহাদেবের কাছে মহাকুম্ভে প্রার্থনা করতে যাবে, মহাদেব নিশ্চয়ই তাদের মনের আশা পূরণ করবে। অন্যদিকে রায়ান এবং তার বন্ধুরাও মহাকুম্ভে যাওয়ার প্রস্তুতি নেয়।
পারুল রুক্মিণীকেও বলে মহাকুম্ভে যাওয়ার জন্য। পারুল বুঝতে পেরেছে যে গোপাল আর রুক্মিণীর সম্পর্ক ঠিক নেই। তাই সবাই মিলে মহাকুম্বে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে। গ্রামের আরও লোকজনও যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে শিরিন তো রায়ানকে ভুল বোঝাতে থাকে। রায়ান ভাবে শিরিনই হয়তো ঠিক।
আরও পড়ুনঃ ঘুরে গেল ভাগ্যের চাকা! ফুলকির জালে গুটি গুটি পায়ে নিজেই এসে ধরা দিল রুদ্র! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!
এরপর পারুলরা আর অন্যদিকে রায়ানরা মিলে মহাকুম্ভে যাওয়ার জন্য রওনা দেয়। প্রচুর ভক্তদের সমাগম হয় সেখানে। এত হাজার হাজার ভক্তদের মধ্যে রায়ানকে ঠিকই দেখতে পায় পারুল। তারপর গোপাল রুক্মিণীকে বলে সে দাদুর নাতিকে দেখেছে। সবাই তো রায়ানের কথা শুনে অবাক হয়ে যায়। রায়ান যে মহাকুম্ভে আসতে পারে কেউই ভাবতে পারেনি।

