আকস্মিক সিদ্ধান্তে বদলে যাচ্ছে নায়ক! কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে চমক! আগামীকাল থেকেই প্রবেশ করছেন নতুন অভিনেতা!

বাংলা ধারাবাহিক (Bengali Serial) জগতে একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিক রয়েছে, যা দর্শকদের খুবই পছন্দের। ধারাবাহিক হল বিনোদন জগতের একটি গুরুত্বপূর্ণ অংশ। সত্যি এই ধারাবাহিকগুলো আছে বলেই প্রতিদিনের বিনোদন বেঁচে আছে। বিশেষ করে বাড়ির মা কাকিমারা যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন বিকেল বেলা থেকে তাদের একটা বিনোদনের অংশ হয়ে ওঠে এই ধারাবাহিকগুলি। সেরকমই জি বাংলার (Zee Bangla) কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesecche) ধারাবাহিকটি বেশ জনপ্রিয় ছিল একসময়। মাঝে ধারাবাহিকের গল্প এতটাই দর্শকদের বিরুদ্ধে চলে গিয়েছিল যে টিআরপি রেটিং কমে গেছিল ধারাবাহিকটির।

২০২৩ সালের ডিসেম্বর মাসে ধারাবাহিকটি শুরু হয়েছিল জি বাংলার পর্দায়। ধারাবাহিককের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন রয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রণজয় বিষ্ণু। ধারাবাহিকে তাদের চরিত্রের নাম ছিল শ্যামলী এবং অনিকেত। তবে সম্প্রতি সূত্রের খবরে জানা গিয়েছে এবারে ধারাবাহিকের প্রধান নায়কের চরিত্রে মুখ বদল ঘটতে চলেছে।

কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? চ্যানেল কর্তৃপক্ষর তরফ থেকে কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাকি এটা পুরোটাই অভিনেতার ব্যক্তিগত সিদ্ধান্ত। নায়ক চরিত্রে মুখ পরিবর্তন হলে পরবর্তী সময়ে কাকে দেখা যাবে সেই চরিত্রে সেই নিয়ে দর্শকের মনে উঠেছে প্রশ্ন। এতদিন পর্যন্ত ধারাবাহিকে একজনকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন দর্শক। তাই হঠাৎ করে এই সংবাদ পেয়ে অনেকেরই মন খারাপ হয়ে গিয়েছে।

যারা প্রথম দিকে ধারাবাহিকটি দেখেছেন তারা প্রত্যেকেই জানেন ধারাবাহিকের শুরুতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। চরিত্রটির নাম ছিল কিঞ্জল। ধারাবাহিকে সে ছিল অনিকেতের ভাই। আর ওই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা উদয় প্রতাপ সিং। কিন্তু বেশ কিছু পর্বের পরই ধারাবাহিকের গল্প পরিবর্তন হয়। গল্পে দেখানো হয় কিঞ্জল মারা গিয়েছে। তারপর থেকে অভিনেতা উদয় প্রতাপ সিংকে আর দেখা যায়নি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে। বর্তমানে আমরা উদয়কে দেখতে পাচ্ছি জি বাংলারই জনপ্রিয় ধারাবাহিক পরিণীতাতে নায়ক চরিত্রে। কিন্তু এবারে শোনা যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে ফিরে আসছে কিঞ্জল।

গল্পের আকর্ষণ ফিরিয়ে আনার জন্যই আবার কিঞ্জলকে দেখা যেতে চলেছে ধারাবাহিকে। কিন্তু এই কিঞ্জল চরিত্রে এবার কাকে দেখা যাবে ধারাবাহিকে সেই নিয়ে নানান প্রশ্ন ভিড় করেছে দর্শকদের মনে। জানা যাচ্ছে টেলিভিশনের পর্দার একজন জনপ্রিয় অভিনেতাকেই আগামী দিনে দেখা যাবে কিঞ্জল চরিত্রটিতে। দর্শকমহলে অভিনেতা বিশেষ পরিচিত। খুব শীঘ্রই কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে ফিরছেন তিনি।

আরও পড়ুনঃ শিরিন বুনো ওল হলে পারুলও বাঘা তেঁতুল! পারুলের নাচ চুরি করে ফেঁসে গেল শিরিন! স্টেজে উঠে বাজিমাত করলো পারুল!

জানা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা স্বরূপ দে কে এবার থেকে কোন গোপনে মন ভেসেছেতে কিঞ্জল চরিত্রে দেখা যাবে। স্বরূপকে এর আগেও জি বাংলার আনন্দী ধারাবাহীকে দেখা গিয়েছে। এবারে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেতা। তাহলে আপনাদের কি মনে হয় কিঞ্জল চরিত্রটির জন্য অভিনেতা স্বরূপকে কেমন মানাবে? আর কিঞ্জল চরিত্রে উদয়কে আপনারা কতটা মিস করবেন?

Back to top button