হচ্ছে কিঞ্জল চরিত্রের মুখ বদল! জানালেন উদয়!কোন নতুন অভিনেতাকে দেখা যাবে এই চরিত্রে?

বর্তমানে বাংলা জি বাংলার পর্দায় (Zee Bangla) জমে উঠেছে এই চ্যানেলের অপেক্ষাকৃত নবাগত ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe)। গত সপ্তাহের নিরিখে এই ধারাবাহিকের টিআরপিতে প্রাপ্ত স্থান তৃতীয়। যত দিন যাচ্ছে টিআরপি ততই ক্রমবর্ধমান।

এখানে নায়ক নায়িকার জুটিকে বেশ পছন্দ করছেন দর্শক মহল। নায়কের ভূমিকায় অভিনয় করেছেন রণজয় বিষ্ণু এবং নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে শ্বেতা ভট্টাচার্যকে। এই ধারাবাহিকে নায়িকাকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। একটি হলো প্রধান নায়িকা শ্যামলী আর অন্যটি তিস্তা। যার ফলে ধারাবাহিকটি আরো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: স্রোতের নাচে মুগ্ধ সার্থক! একটা শেষ সুযোগ পেতেই অনির্বাণের কাছে সত্যিটা প্রমাণ করে দিলো রাই!

ধারাবাহিকের শুরুর দিকে দর্শকরা নায়কের ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন অভিনেতা উদয় প্রতাপ সিংকে (Uday Pratap Singh)। তার চরিত্রটির নাম ছিল কিঞ্জল। এই চরিত্রটিকে অল্প কিছুদিনের মধ্যেই বেশ পছন্দ করে ফেলেছিলেন। গল্পের খাতিরেই কিছুদিনের মধ্যেই চরিত্রটিকে সরিয়ে দেওয়া হয়।

তবে মাঝে এই চরিত্রটির ফেরত আসার খবর পাওয়া গেলেও পরবর্তীতে সেটা আর বাস্তবে রূপায়িত হয়নি। কিন্তু এইবার আর গুঞ্জন নয়। শোনো যাচ্ছে আদতেই ধারাবাহিকের পর্দায় কামব্যাক করছেন কিঞ্জল। তবে এখানে রয়েছে অন্য টুইস্ট। এই চরিত্রে আসছে নতুন অভিনেতা। আর ফিরছেন না উদয় প্রতাপ সিং।

কিঞ্জল চরিত্রে আসছে কোন অভিনেতা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা উদয় প্রতাপ সিং জানান, “আমার কোনো ভাবেই এই চরিত্রটা করার ইচ্ছে ছিল না। আমায় বলা হয়েছিল এই চরিত্রটি কিছুদিনের তাই রাজি হয়ে গিয়েছিলাম। আর সেখানে ফেরার কোনো পরিকল্পনা নেই। যদি আবার ওই ধারাবাহিকে চরিত্রটি ফেরে তবে অন্যকাউকে দেখা যাবে।”

Back to top button