কখনো ছোট্ট “মিহি” আবার কখনো আদরের “দুগ্গামণি”! ‘দাদাগিরি’র মঞ্চ থেকে দর্শকদের মন জয়! ৬ বছরে পা দিল ছোট পর্দার খুদে অভিনেত্রী রাধিকা কর্মকার! জন্মদিনে এক নজরে ছোট্ট তারকা রাধিকার সফর!

বাংলা টেলিভিশনের (Bengali Television) অত্যন্ত জনপ্রিয় ও মিষ্টি শিশুশিল্পী রাধিকা কর্মকারের (Bengali Television) আজ জন্মদিন। দেখতে দেখতে জীবনের আরও একটি বসন্ত পার করে ৬ বছরে পা রাখল ছোট্ট রাধিকা। খুদে এই সুন্দরীর জন্মদিনে সকাল থেকেই অনুরাগী এবং ইন্ডাস্ট্রির তারকাদের শুভেচ্ছাবার্তার জোয়ার ভেসে আসছে। মিষ্টি হাসি আর দুর্দান্ত অভিনয়ের জোরে খুব অল্প বয়সেই দর্শকদের ঘরে ঘরে নিজের জায়গা করে নিয়েছে সে।

রাধিকার এই সফর কিন্তু খুব সাধারণ ছিল না। জি বাংলার রিয়েলিটি শো ‘দাদাগিরি’র মঞ্চে প্রথমবার ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিল সে। ‘দাদা’র সঙ্গে তার সেই মিষ্টি কথাবার্তা এবং বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হয়েছিলেন কোটি কোটি দর্শক। সেখান থেকেই মূলত শুরু হয় তার জনপ্রিয়তার যাত্রা, যা তাকে রাতারাতি দর্শক হৃদয়ে পৌঁছে দেয়।

পশ্চিমবঙ্গের দুর্গাপুরের মেয়ে রাধিকা তার মা সুস্মিতা কর্মকারের সাথে শুটিং আর অডিশনের পথ চলা শুরু করেছিল। এরপর জী বাংলার ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে ‘মিহি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পায় সে। সম্প্রতি ২০২৫ সালের ফ্যান্টাসি-ড্রামা ‘দুগ্গামনি ও বাঘ মামা’-তে ‘দুগ্গামনি’ চরিত্রে তার প্রাণবন্ত অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে। শুধু ছোট পর্দা নয়, খুব শীঘ্রই পরিচালক সায়ন্তন ঘোষালের একটি ছবির মাধ্যমে বড় পর্দাতেও আত্মপ্রকাশ করতে চলেছে সে।

এত কম বয়সে রাধিকার প্রতিভা দেখে সত্যি অবাক হতে হয়। শুধু অভিনয় নয়, স্পষ্ট উচ্চারণে শিব ও দুর্গার নানা স্তোত্র এবং মন্ত্র পাঠ করতে ওস্তাদ সে, যা এর আগেও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল। তার এই অদ্ভুত স্মৃতিশক্তি ও ভক্তিভাব যে কাউকে চমকে দেওয়ার মতো। অভিনয়ের পাশাপাশি তার পড়াশোনা এবং শাস্ত্রীয় অনুশীলনের ভারসাম্য সত্যিই প্রশংসনীয়।

আরও পড়ুনঃ ‘মোদীর হাত-পা ছড়ানো ছবি ধরেছি, ওনার প্যান্টের চেনের দিকে আমার চোখ যায়নি!’ ‘ভোট দিয়ে আমরাই তো ক্ষমতায় বসিয়েছি, এইটুকু…!’ ‘প্রধানমন্ত্রী কোনো দেবতা নন যে ওনার…’ একাধিক অভিযোগ মাথায় নিয়েই মুখ্যমন্ত্রীকে খোঁচা! ফের বি’স্ফোরক শ্রীলেখা মিত্র!

অভিনয়ের বাইরেও সোশ্যাল মিডিয়ায় রাধিকা এক পরিচিত মুখ। ইন্টারনেট দুনিয়ায় সে ‘RadhikaTales’ নামে পরিচিত, যেখানে ইনস্টাগ্রাম ও ফেসবুকে তার নানা ধরনের লাইফস্টাইল ভ্লগ, সুন্দর রিলস এবং রান্নার ভিডিও তৈরি করতে দেখা যায়। এই বয়সেই যেভাবে সে ক্যামেরা হ্যান্ডেল করে এবং মিষ্টি ভঙ্গিতে কথা বলে, তা নজর কাড়ে সবার। শুভ জন্মদিনে আমাদের তরফ থেকেও খুদে তারা রাধিকাকে জানাই অনেক অনেক ভালোবাসা ও আগামী দিনের জন্য শুভকামনা।

Back to top button