‘মোদীর হাত-পা ছড়ানো ছবি ধরেছি, ওনার প্যান্টের চেনের দিকে আমার চোখ যায়নি!’ ‘ভোট দিয়ে আমরাই তো ক্ষমতায় বসিয়েছি, এইটুকু…!’ ‘প্রধানমন্ত্রী কোনো দেবতা নন যে ওনার…’ একাধিক অভিযোগ মাথায় নিয়েই মুখ্যমন্ত্রীকে খোঁচা! ফের বি’স্ফোরক শ্রীলেখা মিত্র!

টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত ও স্পষ্টবক্তা অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। অভিনয় জগতের দীর্ঘ ক্যারিয়ারে তাঁর সাবলীল অভিনয় যেমন দর্শককুলে প্রশংসিত হয়েছে, তেমনই স্পষ্ট ও নির্ভীক মন্তব্যের জন্য তিনি বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন। বিভিন্ন সামাজিক ইস্যু, ছাত্র-যুব আন্দোলন কিংবা পথপশুদের অধিকার রক্ষার লড়াইয়ে তাঁকে সবসময় সোচ্চার হতে দেখা গেছে। রাজনৈতিক বিশ্বাসে নিজেকে স্পষ্টত বামপন্থী ঘোষণা করলেও অন্যায়ের বিরুদ্ধে যেকোনো রাজনৈতিক দলের ভুল পদক্ষেপের বিরোধিতা করতেও তিনি পিছুপা হননি। সম্প্রতি এক আন্দোলনে একটি বিতর্কিত পোস্টার ঘিরে তাঁকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক, যা নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী।

ঘটনার সূত্রপাত একটি ছাত্র-যুব আন্দোলনকে ঘিরে, যেখানে অভিনেত্রী যোগ দিয়েছিলেন। সেখানে একটি বিতর্কিত পোস্টার হাতে তাঁর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই শুরু হয় চরম সমালোচনা। বিষয়টিকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর দায়ের করার পাশাপাশি সাইবার ট্রোলিং ও কটাক্ষ শুরু হয়। এমনকি তাঁকে ‘দেশদ্রোহী’ বলেও চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে এসব বিতর্কের মুখে দাঁড়িয়ে অভিনেত্রী নিজের ভুল স্বীকারের পাশাপাশি পুরো বিষয়টির নেপথ্যে একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন।

পোস্টার বিতর্ক নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে অভিনেত্রী জানান, পরিস্থিতি তৎকালীন সময়ে অত্যন্ত উত্তপ্ত ছিল। তিনি বলেন, “পোস্টারটা দিল্লির যন্তর মন্তর থেকে হয়েছে, একটি রানিং পোস্টার আমার হাতে এসেছে। আমি পোস্টারটা না দেখেই ধরেছিলাম, কারণ তখন পেছনে পুলিশের লাঠিচার্জ চলছিল।যে পরিস্থিতিতে লাঠিচার্জ আর বিশৃঙ্খলা চলছিল, তখন ছবি তোলার আগে পোস্টারটা ভালো করে দেখে নেওয়ার মতো অবস্থা ছিল না। ভিড়ের মধ্যে আমার হাতে পোস্টারটি ধরিয়ে দেওয়াটাও একটা চক্রান্ত বা ষড়যন্ত্র হতে পারে।”

শ্রীলেখা মিত্রকে উদ্দেশ্য করে আসা নানা কটূক্তি, প্রাণনাশের হুমকি এবং ‘দেশদ্রোহী’ তকমার জবাবে তিনি কড়া ভাষায় প্রতিবাদ জানান। নিজেকে দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, বিজেপি বা কোনো নির্দিষ্ট দল মানেই কি পুরো ভারত? তাঁর মতে, “আমাকে যারা দেশদ্রোহী বলবে, তারা আয়নার সামনে নিজেদের দাঁড় করাক। ভারত মানে কোনো একটি রাজনৈতিক দল নয়, এটা গণতান্ত্রিক দেশ।” একই সাথে অনলাইন ট্রোলিং ও প্রাণনাশের হুমকির বিষয়ে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন যে তিনি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, “আমাকে যখন অনবরত ডিএম করে ট্রোল করা হচ্ছে, ডেথ থ্রেট দেওয়া হচ্ছে, আমি সেগুলোর স্ক্রিনশট রাখছি। আমার লয়ার রয়েছে, দরকার হলে আমি উপযুক্ত আইনি পদক্ষেপ নেব।”

আরও পড়ুনঃ জল থেকে উদ্ধার হলো কেয়ারটেকারের ফোন! শিরিনের চাল ভেস্তে দিলো পারুল! এবারে কি তবে কালিমামুক্ত হবে রায়ান? দুর্ধর্ষ আজকের পর্ব

সমালোচনার মাঝেও নিজের রাজনৈতিক মতাদর্শ ও সামাজিক দায়বদ্ধতা থেকে পিছপা হতে নারাজ এই টলিউড তারকা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দল বা মত নির্বিশেষে তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। নিজের ভবিষ্যৎ অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী বলেন, “আমি সাধারণ এক মহিলা, কোনো পজিশন হোল্ড করছি না। আমার মৃত্যুর ভয় নেই। আমার যদি দল নাও থাকে, আমি একাই লড়ব, আবার আন্দোলন করব। আমি সারাজীবন সিপিআইএম-কেই ভোট দেব, কিন্তু অন্যায়ের ক্ষেত্রে আমার কাছে মানুষের লড়াই বা সাধারণ মানুষের বিষয়গুলো আগে, তারপর পার্টি।”

Back to top button