শত্রুতা থাকলেও মাতৃত্বকে ভোলেনি কমলীনি! সোহিনীর মেয়েকে মিঠির মতনই আগলে নিলো সে! কমলিনীর প্রশংসায় পঞ্চমুখ দর্শক!

লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay) লেখা আরো একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় কয়েক মাস আগেই শুরু হয়েছে ধারাবাহিক চিরসখা (Chirosokha)। ধারাবাহিকের নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। আর অপরাজিতার বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। খুব অল্প সময়ের মধ্যে ধারাবাহিকটি নিজের জনপ্রিয়তা বিস্তার করেছে।

বর্তমানে ধারাবাহিকের পর্বে দেখানো হয়েছে কিভাবে চন্দ্র এবং সোহিনী নারী পাচারকারী দলের সাথে যুক্ত ছিল এবং পুলিশ তাদের খুঁজতে খুঁজতে চলে এসেছে কমলিনীদের বাড়িতে। সেখান থেকে পুলিশ চন্দ্র এবং সোহিনীকে গ্রেফতার করে। এতদিন পর্যন্ত চন্দ্রর এই অসৎ জীবনের কথা কেউ জানতো না। তবে হঠাৎ করে পুলিশ এভাবে বাড়িতে চলে আসবে সেটা কেউই ভাবতে পারেনি।

এবারে সকলের সামনে চন্দ্রর নোংরা অতীতের কথা চলে আসে। পুলিশ সাক্ষ্য প্রমাণ সবকিছু নিয়ে এসেছে বাড়িতে তাদের এরেস্ট করবে বলে। এই সময়ে সোহিনী আবারও মাথা নত করে কমলিনীর কাছে। সোহিনী কমলিনীর কাছে অনুরোধ করে যেন তার মেয়ে সোহালিয়াকে কমলিনী নিজের কাছে ঠাঁই দেয়, না হলে সোহালিয়ার যাওয়ার জায়গা থাকবে না। কমলিনীয় ছোট্ট মেয়েটির মুখের দিকে তাকিয়ে এবং সোহিনীর করা সমস্ত অপমান ভুলে গিয়ে তাকে নিজের কাছে আশ্রয় দেয়। জানায় সে থাকতে সোহালিয়ার কোন অযত্ন হবে না। বাড়ির সকলের অমতে গিয়ে এই সিদ্ধান্ত নেয় কমলিনী।

আর এখানেই কমলিনীর চরিত্রের মাহাত্ম্য। দর্শক কমলিনী চরিত্রটি যত দেখছ তত অবাক হয়ে যাচ্ছে। প্রত্যেকেই এই চরিত্রটি দারুণ পছন্দ করছেন। বিশেষ করে ধারাবাহিকের আজকের পর্বের পর কমলিনী চরিত্রটি দর্শকদের কাছে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রত্যেকে এই চরিত্রের প্রশংসা করছে। কমলিনীর সাথে যা যা হয়েছে তার পরেও কমলিনী নিজের শত্রুদের সন্তানকে নিজের কাছে নিজের দায়িত্বে রাখার কথা বলেছে সেটা সত্যি কজন পারে বর্তমান সময়ে দাঁড়িয়ে।

আরও পড়ুনঃ ‘একজন পুরুষের শক্তির কাছে নারী কখনো পারবে না…’- সমতার কথা বললেও নারী আজও পিছিয়ে! কোন দিক থেকে? সেই নিয়েই অকপটে ইমন চক্রবর্তী!

লীনা গঙ্গোপাধ্যায় তার গল্পের নায়িকার চরিত্রটি এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে সেটা সত্যি বারবার মুগ্ধ করছে দর্শকদের। কমলিনী চরিত্রটি দর্শক যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে। ধারাবাহিকটির আগামী পর্বগুলি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দর্শক। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button