টিআরপিতে অনেক বড় চমক! জগদ্ধাত্রীকে পিছনে ফেলে বেঙ্গল টপার হল নিম ফুলের মধু

দেখতে দেখতে চলে এলো সপ্তাহের আরো একটা বৃহস্পতিবার। বাংলার ধারাবাহিক (Bengali Serial) প্রেমী দর্শকদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন এটি। প্রত্যেকটি দর্শক নিজেদের প্রিয় ধারাবাহিকটিকে সেরার সম্মান পেতে দেখতে চান। আর আজকের দিনেই দর্শকরা জানতে পারেন কোন ধারাবাহিক কেমন প্রতিক্রিয়া পাচ্ছে। প্রতি বৃহস্পতিবার এই প্রতিযোগিতার ফলাফল অর্থাৎ বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা। তবে এই সপ্তাহের টিআরপিতে রয়েছে অনেক বড় একটি চমক।
বর্তমানে টিআরপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। একটু এদিক থেকে অধিক হলেই প্রতিযোগিতায় ছিটকে যাচ্ছে ধারাবাহিকগুলি। একবার প্রথম পাঁচ থেকে বিতারিত হলে দ্বিতীয়বার সেখানে প্রবেশ করাটা বেশ দুষ্কর হয়ে উঠছে প্রতিটি ধারাবাহিকের কাছেই। আর এমনভাবেই পূর্বের সব জনপ্রিয় ধারাবাহিক গুলি বর্তমানে পিছিয়ে পড়েছে।
এই সপ্তাহের টিআরপিতেও দর্শকদের জন্য রয়েছে নতুন চমক। চলতি সপ্তাহে প্রথম স্থান অধিকার করেছে জি বাংলা চ্যানেলের নিম ফুলের মধু। গত সপ্তাহের দ্বিতীয় স্থান অধিকার করেছিল এই মেগা আর এই সপ্তাহে প্রথম স্থানে উঠে এসেছে ধারাবাহিকের নাম। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৭। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। টিআরপিতে ৮.৬ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই মেগা।
বহুদিন পর প্রথম স্থান থেকে ধারাবাহিকটিকে সরে যেতে দেখা গেল। টিআরপি তালিকায় তৃতীয় স্থানে চলে গেছে ফুলকি। টিআরপিতে ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৩। অন্যদিকে ৭.৮ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে জলসার গীতা LLB। এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে কথা। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। আবারো বহুদিন পর প্রথম পাঁচে জায়গা করে নিল এই ধারাবাহিক।
আরো পড়ুন: আর কোনোভাবেই বাঁচানো গেল না ময়ূরীকে! মেঘের চিন্তা দেখে তাকে মীনাক্ষী জানিয়ে দিল ময়ূরীর কথা!
এই সপ্তাহে সবাইকে চমকে দিয়েছে জি বাংলার নিম ফুলের মধু। ধারাবাহিকটির গল্প এত বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল যে দর্শকরা আগে থেকে আন্দাজ করেছিলেন চলতি সপ্তাহে প্রথম স্থানে দেখা দেখা যেতে পারে এই মেগাকে। অবশেষে জগধাত্রীকর সিংহাসন চ্যুত করতে সক্ষম হয়েছে এই ধারাবাহিক। এই সপ্তাহের টিআরপির আরো একটি অন্যতম বিষয় হচ্ছে, প্রথম পাঁচে প্রবেশ করেছে জলসার দুটি ধারাবাহিক। গত সপ্তাহ অবধি জলসার হয়ে প্রথম পাঁচে লড়াই করছিল কেবলমাত্র গীতা এইবার তাকে সঙ্গ দিতে পঞ্চম স্থানে উঠে এলো কথা।
BT •• নিম ফুলের মধু ৮.৭
2nd •• জগধাত্রী ৮.৬
3rd •• ফুলকি ৮.৩
4th •• গীতা LLB , কোন গোপনে ৭.৮
5th •• কথা ৭.২

