‘দয়া করে আমাকে গা’লাগালি দিন, দুটো তিনটে খি’স্তি না পেলে মন খারাপ হয়ে যায়…’ ‘অপেক্ষা করে থাকি কখন খি’স্তি দেবেন’- দর্শকদের কটু কথাতেই সন্তুষ্টি! মজার ছলে সমালোচকদের এক হাত নিলেন রূপঙ্কর বাগচী!

কয়েক বছর আগে কেকে-র আকস্মিক মৃত্যুর ঘটনার ঠিক আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল গায়ক রূপঙ্কর বাগচীর একটি ভিডিও। এরপরই কেকে-র মৃত্যু সংবাদ সামনে আসায় সেই ভিডিওকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। অনেকেই সেই সময় রূপঙ্করকে নিয়ে নানা সমালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে একাধিক নেতিবাচক মন্তব্যও ছড়িয়ে পড়ে।
সময়ের সঙ্গে সেই ঘটনার অনেকটা দূরত্ব তৈরি হলেও বিতর্ক পুরোপুরি মুছে যায়নি। এখনও মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে ছবি বা কোনও পোস্ট শেয়ার করলেই কটাক্ষের মুখে পড়তে হয় রূপঙ্করকে। কিছু ব্যবহারকারী পুরনো প্রসঙ্গ তুলে তাঁকে লক্ষ্য করে খারাপ মন্তব্য করেন বলেও জানা যায়।
সম্প্রতি এক পডকাস্টে এই বিষয়টি নিয়েই প্রশ্ন করা হয় গায়ককে। সেখানে রূপঙ্কর বেশ হালকা মেজাজেই নিজের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এখনও মাঝে মাঝে তাঁকে গালাগাল শুনতে হয়। তবে এখন আর বিষয়টিকে তিনি ততটা গুরুত্ব দেন না। বরং মজার সুরেই তিনি বলেন, কোনওদিন যদি গালাগাল না আসে তাহলে নাকি তাঁরই মন খারাপ হয়ে যায়।
ট্রোলারদের উদ্দেশে রূপঙ্কর বলেন, তিনি নাকি তাঁদের মন্তব্যের অপেক্ষায় থাকেন। হাসতে হাসতেই তিনি বলেন, কয়েকটা খারাপ মন্তব্য না দেখলে পোস্ট করার আনন্দই পাওয়া যায় না। এমনকি ভালো মন্তব্যের ভিড়ে যদি কোনও কটাক্ষ না থাকে, তখন সেটা নাকি তাঁর কাছে একটু অস্বাভাবিকই লাগে।
আরও পড়ুনঃ ছোট পর্দায় বড় ধামাকা! বহু বছর পর ফের টেলিভিশনের পর্দায় ইন্দ্রাণী হালদার! কামব্যাক নিয়ে মুখ খুললেন খোদ অভিনেত্রী!
তবে গায়কের এই মন্তব্য যে পুরোপুরি রসিকতার ছলে বলা, সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। বর্তমানে অনেক তারকার মতোই নেতিবাচক মন্তব্যের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছেন রূপঙ্কর। তাই এই ধরনের ট্রোলিংকে তিনি খুব একটা গুরুত্ব না দিয়ে হালকা ভাবে নেওয়ার চেষ্টা করেন।

