পাটুলির রাস্তায় হে’নস্থার শিকার অভিনেত্রী! পরপর দু’দিন একই ঘটনার অভিযোগ! রীতিমত আতঙ্কে রূপা ভট্টাচার্য!

টেলি অভিনেত্রী রূপা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করেছেন, গত ২৪ এবং ২৬ জুন পাটুলিতে পরপর দু’দিন তিনি হেনস্থার শিকার হন। দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাসকারী অভিনেত্রীর অভিযোগ, একদিনের ব্যবধানে দু’টি আলাদা ঘটনায় তাঁকে শারীরিকভাবে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ঘটনার কথা জানিয়ে এলাকার মহিলাদের সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি।

রূপা জানান, প্রায় চার বছর ধরে তিনি পাটুলিতে থাকছেন এবং নিয়মিত এলাকায় হাঁটাহাঁটি করেন। তাঁর দাবি, এতদিন এলাকাটি নিরাপদ বলেই মনে হতো। তবে সাম্প্রতিক সময়ে সন্ধ্যার পর কিছু অপরিচিত যুবকের জমায়েত ও আচরণ তাঁর নজরে আসে। এই পরিবর্তনের কারণে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অভিনেত্রীর দাবি, ২৪ জুন সন্ধ্যায় হাঁটতে বেরিয়ে তিনি প্রথম ঘটনার মুখোমুখি হন। পাটুলির একটি রাস্তার কাছে এক সাইকেল আরোহী যুবক তাঁকে অনুসরণ করে এবং পরে তাঁর দিকে এগিয়ে আসে। ওই পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে গিয়ে রূপার হাতে চোট লাগে। পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, একই ধরনের ঘটনার অভিযোগ আরও এক তরুণীও করেছেন।

এরপর ২৬ জুন সন্ধ্যায় পাটুলির টি ব্লকের কাছে দ্বিতীয় ঘটনার অভিযোগ করেন অভিনেত্রী। তাঁর দাবি, এক ডেলিভারি কর্মী বাইক নিয়ে তাঁর খুব কাছ দিয়ে যাওয়ার সময় অশালীন আচরণ করেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতেই ওই ব্যক্তি তাঁকে হুমকি ও গালিগালাজ করেন বলে অভিযোগ। ঘটনাটি তাঁকে আরও উদ্বিগ্ন করে তোলে বলে জানান রূপা।

আরও পড়ুনঃ ‘২১শে জুলাইয়ের মঞ্চে গেছি মানেই…’ ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা মানেই কি দলবদল?…ওনার সঙ্গে মনের কানেকশনটা সব সময় থাকবে!’ ২১শে জুলাই প্রসঙ্গে সাফ জবাব রূপাঞ্জনা মৈত্রর! প্রক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে আর কি বললেন অভিনেত্রী?

সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা তুলে ধরে রূপা ভট্টাচার্য নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি পুলিশের তৎপরতার কথাও উল্লেখ করেছেন এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন। পাশাপাশি বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য রাজ্যের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকেও তিনি নিজের পোস্টে ট্যাগ করেছেন।

Back to top button