রাঙার প্রতিভাই হয়ে উঠল সর্বনাশের কারণ! আক্কুকে বিপদে ফেলল রাঙার বোকামি!

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে রাঙামতি সবার। আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রাঙা বৃন্দার ফেসপ্যাক এর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেওয়ার পর সেই ফেসপ্যাক মুখে লাগিয়ে বৃন্দা তো একেবারে সারা বাড়ি মাথায় করে তোলে। রাঙা বৃন্দাকে যে শাস্তি দিতে চেয়েছিল সেটা সফল হয়েছে। বৃন্দার মুখে যেহেতু লঙ্কার গুঁড়ো লেগেছে তাই জন্য তার সারা মুখ জ্বালা করতে থাকে। সেই জন্যই রাঙা ঠান্ডা জলের সেক দেওয়ার জন্য বৃন্দার ঘরে আসে। এরপরে বৃন্দা রাঙাকে জিজ্ঞাসা করে সেই লঙ্কার গুরু মিশিয়েছে কি না রাঙা তো অকপটেই স্বীকার করে নেয়। আসলে রাঙার কোমর ভেঙে যাওয়ার পেছনে বৃন্দার হাত রয়েছে সেটা জানার পরেই রাঙা বৃন্দাকে শাস্তি দিতে চেয়েছিল।

Rangamoti Tirandaj, Star jalsha, Bengali Serial, Bengali television, রাঙামতী তীরন্দাজ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Rangamoti Tirandaj Today Episode 26 November, দুই শালিক আজকের পর্ব ২৬ নভেম্বর, রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ১৬ ডিসেম্বর (Rangamoti Tirandaj Today Episode 16 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে রাঙার কোচিং সেন্টার এর কোচ স্যার এসে রাঙাকে ১৬ তারিখে স্পেশাল ট্রেনিংয়ে নিয়ে যাবার জন্য বলে যায়। আসলে তার মনে মনে অন্য যে মতলব রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এদিকে রাঙা বা প্রমিতা কারোরই তাকে নিয়ে কোন সন্দেহ হয় না। যার ফলে ১৬ তারিখ রাঙা যাবে বলে কথা দিয়ে দেয়। ওদিকে ঐদিনই আক্কুর ম্যানেজারের মেয়ের অনুষ্ঠান, সেখানেও যাওয়ার কথা রয়েছে। কিন্তু রাঙা প্রমিতাকে জানিয়ে দেয় আক্কুর সঙ্গে সে কোন অনুষ্ঠানে সেদিনই যাবে যেদিন সে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে। আর তার থেকেও বড় কথা রাঙার কাছে এখন তীরন্দাজী হল মূল লক্ষ্য, সেখানে সে মন দিতে চায়।

নতুন বিপদে রাঙা

রাঙা আক্কুর অনুষ্ঠানে যাওয়ার জন্য জামা কাপড় সব গুছিয়ে দিতে থাকে, আর ঠিক তখনই আহেরি ফোন করে। আক্কু বাথরুমে ছিল দেখে রাঙাকে ফোন ধরতে বলে। ফোন ধরার পরে তো আহেরি নিজের মতো করে বলে যায়, সে বুঝতে পারেনি রাঙা আক্কুর ফোন ধরবে। রাঙার গলা শুনে আহেরি কিছুটা অবাক হয়ে যায়। তারপরে ফোনে আক্কুকে বলে সে একেবারে তৈরি হয়ে গেছে আক্কু যেন তৈরি হয়ে তাকে নিতে আসে। এটা শুনতে রাঙা সে ঘর থেকে আক্কুর জামা কাপড় সব গুছিয়ে দিয়ে চলে যায়।

আরও পড়ুন: সবার সামনেই শুভকে বিয়ের প্রস্তাব! আদৃতের কথায় ভয়ঙ্কর সিদ্ধান্ত শুভলক্ষীর!

অন্যদিকে রাঙার কোচ স্যার ফোন করে রাঙাকে সঙ্গে সঙ্গে ডেকে নেয় ট্রেনিংয়ের জন্য। তারপর একটি বড় বিল্ডিং এর সামনে নিয়ে যায় রাঙাকে এবং সেই বিল্ডিং দেখিয়ে বলে ওই বিল্ডিং এর ৩৭ তম তলায় রাঙাকে লক্ষ ভেদ করতে হবে। রাঙা তো কিছুই বুঝতে পারে না কেনো তাকে এখানে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে ওই একই বিল্ডিং এ আক্কু এবং আহেরি অনুষ্ঠানে গিয়েছে। এদিকে রাঙার কোচ এর হাব ভাব দেখেই বোঝা যাচ্ছে তার কোন অসৎ উদ্দেশ্য রয়েছে। কিন্তু কি হতে চলেছে সেটা জানা যাবে আগামী পর্বে।

Back to top button