‘টলিউড কাজ পেতে গেলে ঘনিষ্ট হতেই হবে’- বিস্ফোরক ঋতাভরী চক্রবর্তী

শীঘ্রই আবার পর্দায় ফিরতে চলেছে আবির (Abir Chatterjee) ঋতাভরীর (Ritabhari Chakraborty) জুটি। এর আগে ফাটাফাটি ছবিতে দুজনের জুটিকে একসঙ্গে দেখেছিলেন দর্শক। ওই ছবিতে দর্শক তাদের জুটিকে ব্যাপক ভালোবাসা দিয়েছিলেন। এবার ফের আরো একবার নতুন ছবির হাত ধরে ফিরছে তাদের জুটি। মুক্তি পেতে চলেছে তাদের নতুন ছবি বহুরূপী। ইতিমধ্যে ছবি ট্রেলার ট্রিজার সবকিছু লঞ্চ করেছে। একটি সত্য ঘটনা অবলম্বনে উপর ভিত্তি করে এই ছবি ফুটিয়ে তোলা হবে পর্দায়। চলতি বছর পুজোর মরশুমে ৮ই অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি।

সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী

ছবি মুক্তির আগে সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী ঋতাভরী। ছবিতে অভিনয় করতে দেখা যাবে আবির, ঋতাভরী, শিবপ্রসাদ, কৌশানীকে। উইন্ডোজের তরফ থেকে মুক্তি পাবে এই ছবি। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি। ছবি মুক্তির আগে এই ছবি নিয়ে নানান গল্প সাক্ষাৎকারে ভাগ করেছেন অভিনেত্রী এছাড়াও টলিউড ইন্ডাস্ট্রির অনেক অজানা গল্প নিয়ে মুখ খুলেছেন তিনি। অভিনেত্রী জানান “এই ছবির চরিত্রটি আমার কাছে খুব চ্যালেঞ্জিং, এর আগেও উইন্ডোজের জন্য যেই চরিত্রগুলোতে অভিনয় করেছি সবকটি ছিল চ্যালেঞ্জিং। তেমনই এই ছবিতে পরীর চরিত্রটি একেবারে আলাদা। আর আমার এই ধরনের চরিত্রে অভিনয় করতে ভালোই লাগে।”

actress

এছাড়া অভিনেত্রী টলিউডের পাড়ায় কাজ পাওয়া নিয়ে এবং নিজের এত বছরের অভিনয় জীবনের অভিজ্ঞতা নিয়েও মুখ খোলেন। অভিনেত্রী জানান আমি যখন অভিনয় জগতে এসেছিলাম আমাকেও কম্প্রোমাইজ করতে হয়েছিল, আমাকেও শুনতে হয়েছিল এটাই হয়, এটাই স্বাভাবিক। এমনও হয়েছে আমি একজন জনপ্রিয় পরিচালককে প্রশ্ন করেছিলাম সবাই শোয়? তখন তিনি বলেছিলেন হ্যাঁ সবাই শোয়, নাহলে কাজ পায় কি করে? তখন ওই কথাটা আমাকে অবাক করে দিয়েছিল। আমি তখন তাকে বলেছিলাম আমার সময় লাগুক, তবে দেরিতে হলেও আমি নিজের জায়গায় ঠিক পৌঁছে যাবো। আবার এমন অনেক মানুষের সম্পর্কেও আমি শুনেছি যাদের একসময় অনেক কাছ থেকে দেখেছি, ভাবতেই পারিনি সেই মানুষটা এরকম”

আমরা হয়তো অনেকেই জানি না অভিনেত্রী অভিনয় ছাড়াও একটি স্কুল চালান। সেই স্কুলটি মূক বধিরদের জন্য। নিজের সেই স্কুল তিনি মাত্র ১৭ বছর বয়সে ওগো বধূ সুন্দরী করার সময় প্রতিষ্ঠা করার কথা ভেবেছিলেন। তাদের নিয়ে অভিনেত্রীর অনেকটা সময় এখন কাটে। এছাড়াও টলি ইন্ডাস্ট্রিতে যে মর্মান্তিক ঘটনা দুদিন আগে ঘটেছে সেই নিয়েও মাননীয়া মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন তিনি। এছাড়াও ইন্ডাস্ট্রিতে তিনি হেমা কমিটির মতন সংগঠন গড়ে তুলেছেন।

আরও পড়ুনঃ ঊর্মি সাত্যকির সেই পুরোনো আমেজ এবার আদি আনন্দীর গল্পে! নস্টালজিক দর্শক!

এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন “ফিল্ম ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা যেখানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। নিজেকে কেমন লাগছে, ক্যামেরায় আমাকে কেমন লাগছে এইসব ভাবে সবাই। আমিও একসময় ভাবতাম। তবে যত বড় হলাম বুঝতে শুরু করলাম এই ভাবনাগুলো কতটা পয়েন্টলেস।”

Back to top button