প্রমিতার কথা শুনেই হল রাঙার সর্বনাশ! মাঝরাতে ঘরছাড়া রাঙা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে রাঙামতি সবার। আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রাঙা যাতে লগ্নভ্রষ্টা না হয় সেটা ভেবেই আক্কুর সাথে রাঙার বিয়ে দেওয়ার কথা বলে প্রমিতা। মায়ের কথা রাখতে আক্কু এই বিয়ে করতে রাজি হয়ে যায়। আর রাঙাকেও মাথার দিব্যি দিয়ে আক্কুর সাথে বিয়ে করাতে রাজি করায়। আর অন্যদিকে ঐদিনই আহেরি আসে আক্কুদের বাড়িতে। এসেই সে দেখতে পায় আক্কু রাঙার সিঁথিতে সিঁদুর দিচ্ছে আর এইসব দেখেই অসুস্থ হয়ে পড়ে আহেরি। আহেরিকে দেখার জন্য বাড়িতে ডাক্তার নিয়ে আসা হয়।

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ১৭ নভেম্বর (Rangamoti Tirandaj Today Episode 17 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে আহেরিকে ডাক্তার দেখে যাওয়ার পর আক্কুর সাথে আহেরি বোঝাপড়া করতে থাকে। বারবার আক্কুর কাছে তাদের ভবিষৎ নিয়ে প্রশ্ন করতে থাকে। আক্কু আহেরিকে বোঝাতে থাকে সেই মুহূর্তে রাঙাকে বিয়ে করা ছাড়া তার আর কোন উপায় ছিল না। এদিকে আহেরির মা বারবার আক্কুর দিকে আঙ্গুল তোলে, তাকে দোষী প্রমাণ করতে চায়। কিন্তু আহেরির বাবা তাকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়।
এদিকে রাঙা কিছুতেই সবকিছু মেনে নিতে পারছে না। যেই পরিস্থিতে আক্কুর সাথে রাঙার বিয়ে হয়েছে তাতে অনেকের জীবন নষ্ট হয়ে গিয়েছে। রাঙা এই সবকিছুর জন্য নিজেকে দায়ী করছে। তাই জন্য রাঙা বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মাঝরাতে একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবার সিদ্ধান্ত নেয় সে। চিঠিতে রাঙা লিখে যায় সে বাড়ি থেকে চলে যাচ্ছে। সে কখনো আক্কুর কাছে স্ত্রীয়ের অধিকার দাবি করবে না। তাই জন্য সব ছেড়ে বাড়ি থেকে চলে যাচ্ছে।
আরও পড়ুনঃ আনন্দীর অনুপস্থিতি ডেকে আনল বিপত্তি! মেয়ে পাচারের তকমা লাগল আদির গায়ে! দুর্ধর্ষ আজকের পর্ব
এদিকে প্রমিতা নবারুণকে বারবার বোঝাতে থাকে যে সে রাঙার ভালোর জন্য এই কাজ করতে বাধ্য হয়েছে। সে নিজের দায়িত্বে রাঙাকে নিয়ে এসেছিল তাই তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু নবারুণ বলতে থাকে যে প্রমিতার এই সিদ্ধান্তের জন্য তিন তিনটে জীবন নষ্ট হয়ে গেছে। আহেরি কিভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরবে জানা নেই কারোর। অসুস্থ হয়ে পড়েছে আহেরি। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

