আনন্দীর অনুপস্থিতি ডেকে আনল বিপত্তি! মেয়ে পাচারের তকমা লাগল আদির গায়ে! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল আনন্দী (Anondi)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকমাস ঠিকই তবে ইতিমধ্যে ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। শুরুর সময় থেকে একটু একটু করে জায়গা তৈরি করে নিচ্ছে। প্রথম সপ্তাহের পর থেকে স্লট পাচ্ছে। এখনো প্রতিপক্ষকে হারাতে পারেনি তাও চেষ্টা করে যাচ্ছে প্রতিদিনই।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে বাস দুর্ঘটনার পর আনন্দীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনাস্থলে শুধুমাত্র আনন্দীর ব্যাগ পড়ে থাকতে দেখা গিয়েছে। আদিকে ফাঁসানোর জন্য আনন্দীর দাদা বৌদি ঝামেলা করে তার নাম মিথ্যে অভিযোগ করে আদিকে জেলে পর্যন্ত যেতে হয়েছে। তিতির গিয়ে আদিকে বেল করিয়ে নিয়ে এসেছে। এদিকে বাড়িতে যারা আনন্দীকে বিশ্বাস করে না তারা যা নয় তাই বলছে আনন্দীকে নিয়ে। কিন্তু আদি কোথাও গিয়ে বিশ্বাস করে আনন্দী এত খারাপ কাজ করতে পারে না।

anondi

আনন্দী আজকের পর্ব ১৭ নভেম্বর (Anondi Today Episode 17 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদিকে বাড়ির সবাই মিলে আনন্দীর নামে ভুলভাল বোঝাতে থাকে। তিতির বারবার আদিকে আনন্দীর থেকে দূরে করে দেওয়ার চেষ্টা করে।কিন্তু আদি এখনো আনন্দীকে বিশ্বাস করতে চায়। এদিকে আদি সবার থেকে দূরে গিয়ে পুরনো সবকিছু মনে করতে থাকে। আনন্দী যেভাবে বাড়ির সব মহিলাদের মুখে হাসি ফুটিয়েছে যেভাবে ঠাম্মির যত্ন নিয়েছে সবকিছু মনে পড়ে তার।

আদির নামে বদনাম ছড়িয়ে পড়ে

এদিকে টিভিতে আদির নাম মেয়ে পাচারের অভিযোগ দেওয়া হচ্ছে। আনন্দীর দাদা সবার সামনে মিথ্যে নাটক করতে থাকে। এসব দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেনা বিজয়া। কান্নায় ভেঙে পড়ে, কিন্তু আনন্দীকে অবিশ্বাস করতে পারে না। তারপর দেখা যায় লাহিড়ী বাড়িতে পাড়ার লোকজন এসে তাদের অপমান করতে থাকে। বাড়ির সবার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে।

আরও পড়ুনঃ প্রতিবাদী মুখোশের আড়ালে নারী পা’চার! বিরাট ষড়যন্ত্রে সামিল দেবলীনা দত্ত!

আদি এসে সবাইকে অনুরোধ করে এই কাজ না করতে। আদিকেও অপমান করতে ছাড়ে না কেউ। কিন্তু আদির অনেক বোঝানোর পর তারা বাড়ি থেকে চলে যায়। পাড়ায় এসে নাকি আনন্দীর দাদা তাদেরকে সব বলে গেছে। এদিকে এসবের পর তো বাড়ির সবাই ক্ষেপে যায় আনন্দীর উপরে। অনিরুদ্ধ আর একমুহুর্ত সময় নষ্ট না করে আদিকে বলে থানায় গিয়ে আনন্দীর নামে ডায়েরি করতে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button