জানেন মিত্তির বাড়ির জোনাকি আসলে কে! অভিনেত্রীর বাবার পরিচয় জানলে চমকে যাবেন আপনিও!

আজ থেকে জি বাংলার (Zee Bangla ) পর্দায় শুরু হচ্ছে আদৃত (Adrit Roy) পারিজাতের (Parijat Chowdhury) নতুন ধারাবাহিক মিত্তির বাড়ি। ধারাবাহিকে নায়ক চরিত্রে আদৃতকে তো আমার প্রত্যেকেই চিনি। এছাড়াও ধারাবাহিকের অন্যান্য পার্শ্ব চরিত্রে যারা রয়েছেন তাদের মধ্যেও অনেকেই আমাদের দর্শকমহলে ব্যাপক পরিচিত। তবে ধারাবাহিকের নায়িকা পারিজাতকে অনেকেই চেনেনা। অনেক দর্শকের কাছেই পারিজাত একদম নতুন মুখ।
জানেন কি পারিজাতের আসল পরিচয়
আসুন আজকের প্রতিবেদনে আপনাদের পারিজাতের সাথে পরিচয় করিয়ে দি। অভিনয় জগতে একেবারে নতুন নয় পারিজাত। যান অনেক ছোটবেলা থেকেই অভিনয় করছেন অভিনেত্রী। প্রথমবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল অপর্ণা সেনের বাড়ির কাছে আরশিনগর ছবিতে। সেখানে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন অভিনেত্রী। এরপরে দেখা গিয়েছিল হইচই এর জনপ্রিয় ছবি ইন্দুবালা ভাতের হোটেলে ছোট্ট ইন্দুর চরিত্রে।
অভিনেত্রীর বাবা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। বেশকিছু ছবিতে তার লেখা গান শোনা গিয়েছে। তাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার জন্য বিশেষ স্ট্রাগল করতে হয়নি অভিনেত্রীকে। তবে মিত্তির বাড়ি ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের কতটা মন জয় করতে পারে পারিজাত সেটাই দেখার অপেক্ষা।
পারিজাতের বর্তমান বয়স মাত্র ১৮। এখনো স্কুলের গণ্ডি পেরোননি অভিনেত্রী। টেকনো ইন্ডিয়া স্কুলে পড়াশুনা করছেন। পরবর্তী সময়ে ইংরেজি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে। সেই সাথে নিজের অভিনয়ের কাজটাও চালিয়ে যেতে চান। অভিনয়কে বরাবর ভালবেসেছেন পারিজাত। সবসময় তার এই অভিনয় জগৎ ভালো লাগতো। বাবা প্রফেসর হওয়ার কারণে প্রথমে সংকোচ বোধ করতেন, কিন্তু পরে বাবা-মা তাকে উৎসাহ দেন।
আরও পড়ুন: সাহেবের পাত্রী হয়েই শীঘ্রই বিয়ের পিঁড়িতে সুস্মিতা! অকপটে সম্পর্কে সিলমোহর অভিনেত্রীর!
উল্লেখ্য আজ থেকে শুরু হচ্ছে মিত্তির বাড়ি। একটি একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে শুরু হবে এই ধারাবাহিক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছে যে একটি ভাঙ্গা পরিবার জোড়া লাগানোর গল্প ফুটিয়ে তোলা হবে। এই ধারাবাহিকে নায়িকা পারিজাতের চরিত্রে নাম জোনাকি।

