প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদের আসল কারণ কি? পুরনো স্মৃতি ভুলে নতুন সংসার গড়েছেন রাজ! বিচ্ছেদ নিয়ে কি বললেন শুভশ্রী?

টলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে আলোচনা যেন কখনোই থামে না। তাঁদের প্রেম আর সংসার যতটা আলোচনায় থাকে, রাজের প্রথম বিয়ে নিয়েও ততটাই চর্চা হয়। সত্যি বলতে গেলে, রাজের জীবনে প্রথম দাম্পত্য খুব একটা সুখের ছিল না। ২০০০ সালের দিকে এক চ্যানেলে কাজ করতে গিয়েই পরিচয় শতাব্দী মিত্রের সঙ্গে। তখনও টলিউডে সেভাবে জায়গা করে ওঠেননি রাজ। ধীরে ধীরে বন্ধুত্ব থেকে বিয়ে, ২০০৬ সালে শুরু হয় তাঁদের নতুন পথচলা।

কিন্তু পাঁচ বছর পরই সেই সম্পর্ক ভেঙে যায়। শোনা যায়, কাজের সূত্রে বিভিন্ন নায়িকার সঙ্গে রাজের নাম জড়াতে শুরু করেছিল, আর সেই নিয়েই নিত্য অশান্তি তৈরি হচ্ছিল দাম্পত্যে। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে রাজ বা শতাব্দী কেউই প্রকাশ্যে কিছু বলেননি। তবে ধুমকেতু মুক্তির পর দেব এবং শুভশ্রী যখন একই মঞ্চে হাজির হয়েছিলেন, তখন শতাব্দীর একটি সোশ্যাল পোস্ট বেশ ইঙ্গিতবাহী হয়ে ওঠে। সেখানে যেন নিজের অতীত ব্যথার কথাই তিনি তুলেছিলেন। পরে অবশ্য রাজ এবং শুভশ্রীর বিয়েতে শতাব্দীর পক্ষ থেকে এসেছে শুভেচ্ছা।

শুভশ্রী কখনোই স্বামীর আগের সংসার নিয়ে মুখ খোলেননি। তবে একবার তিনি ডিভোর্স প্রসঙ্গে নিজের মত জানিয়েছিলেন। তাঁর মতে, ডিভোর্স কোনো অপরাধ নয়। দুইজন মানুষ একসময় একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, পরে যদি মনে হয় সম্পর্ক আর টেকানো যাচ্ছে না, তাতে লুকোবার কিছু নেই। জীবনে নতুন পথে হাঁটা অপরাধ নয় এবং কারো ক্ষতিও হয় না। এই মত প্রকাশ করেই শুভশ্রী পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বাইরের বিচার তিনি মানেন না।

রাজের ডিভোর্সের বহু বছর পরেই শুভশ্রীর সঙ্গে তাঁর সম্পর্কের শুরু। এর মাঝে কাজের সূত্রে কখনো মিমি, কখনো পায়েলের সঙ্গে রাজের নাম জড়ালেও তা গুজবের ভিতরেই সীমাবদ্ধ ছিল। ২০১৮ সালে খুব গোপনে রেজিস্ট্রি বিয়ে এবং এনগেজমেন্ট সারার পর বাওয়ালির রাজবাড়িতে রাজকীয়ভাবে অনুষ্ঠিত হয় তাঁদের বিবাহোৎসব। সেই অনুষ্ঠানেই যেন দুই তারকার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়।

আরও পড়ুনঃ বঞ্চিত অভিনেতার আপন পরিবার? কাকে কোটি কোটি টাকা দান করে গেলেন ধর্মেন্দ্র?

আজ রাজ এবং শুভশ্রী সংসারী জীবনে বেশ শান্ত এবং স্থির। সাত বছরের দাম্পত্য কাটিয়ে দুই সন্তানের বাবা মা হয়েছেন তাঁরা। ইউভান ও ইয়ালিনির আগমনে তাঁদের সংসার আরও সম্পূর্ণ হয়েছে। অতীতের বিতর্ক, গুঞ্জন কিংবা ব্যথা সবকিছুকে পাশে সরিয়ে রেখে তাঁরা এখন সুখী পরিবার গড়ে তুলেছেন এবং ভক্তরাও আনন্দ নিয়ে দেখছেন তাঁদের এই সুন্দর সম্পর্কের যাত্রা।

Back to top button