জি বাংলায় আসছে Diamond দিদি! প্রকাশ পেলো ধারাবাহিকের প্রথম প্রচার ভিডিও! কবে থেকে আসছে এই মেগা?

টেলিভিশনের পর্দায় (Bengali Television) বর্তমানে বাংলা বিনোদনের (Bengali entertainment) যে সমস্ত চ্যানেলগুলি উৎকৃষ্টমানের ধারাবাহিক (Bengali Serial) প্রদর্শনে সবথেকে উপরে বা প্রথম সারিতে জায়গা করে নিয়েছে তাদের মধ্যে অন্যতম হলো জি বাংলা (Zee Bangla)। প্রতিপক্ষ চ্যানেলের থেকে সর্বদা নিজেকে এগিয়ে রাখতে একের পর এক নতুন নতুন ধারাবাহিক দর্শকদের সামনে নিয়ে আসছে এই চ্যানেল।

ইতিমধ্যেই এই চ্যানেলে একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। আবার টিআরপিতে পিছিয়ে পড়ার জন্য একের পর এক ধারাবাহিকের সমাপ্তি ঘটেছে ও আরো বেশ কিছু ধারাবাহিক আরও কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে। সেই জায়গা অর্থাৎ সেই ফাঁকা জায়গা পূরণ করতে এবার চ্যানেলে প্রবেশ করছে বেশ কিছু নতুন মেগা। তার মধ্যেই একটি বেশ হাই বাজেটের নতুন ধারাবাহিকের প্রচার (Promo) ভিডিও ইতিমধ্যেই সম্প্রচার করল জি বাংলা।

প্রকাশ পেলো প্রথম প্রোমো

এই নতুন ধারাবাহিকের প্রথম প্রচার ভিডিওয় দেখা যায়, ধারাবাহিকের নায়িকা একজন অত্যন্ত সাধারণ একটি মেয়ে। সে একটা বিরাট বড় রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে। একদিন সেই কাজ করতে গিয়েই ইংরেজি ভাষা না জানার জন্য রেস্টুরেন্টের উপভোক্তা বা গ্রাহকদের কাছে সে ভীষণ অপমানিত হয়। শুধু গ্রাহকদের কাছে নয়, সেই রেস্টুরেন্টের কর্তৃপক্ষের এক সদস্য থেকেও তাকে অপমান সহ্য করতে হয়।

সে ব্যক্তি তাকে বলে, “ইংরেজিতে দুই লাইন ভালো করে বলতে পারে না আবার এত বড় রেস্টুরেন্টে কাজ করতে এসেছে।” এত অপমান আর সহ্য করতে পারে না ধারাবাহিকের নায়িকা। সেও তার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। নায়িকা বলে একদিন এই রেস্টুরেন্টের উল্টোদিকে তার দোকান থাকবে। এই গোটা বিষয়টাই দূর থেকে ক্যামেরাবন্দি করতে থাকে নায়ক। সে নায়িকার কাছে এগিয়ে সে তার নাম জিজ্ঞাসা করলে নায়িকা বলে, “আমার নাম ডায়মন্ড। ডায়মন্ড মানে জানেন তো? হীরে। খুব দামি। যা শুনে বেশ ভালো লাগে নায়কের।”

কবে থেকে আসছে এই মেগা?

ধারাবাহিকটির প্রচার ভিডিও দেখেই তার প্রতি বেশ আগ্রহী হয়ে উঠেছে দর্শকমহল। বোঝাই যাচ্ছে একেবারে নতুন রকমের একটা গল্প নিয়ে আসতে চলেছে এই মেগা। গল্পটি প্রধানত নারী কেন্দ্রিক ভাবেই সম্প্রচারিত হবে। ধারাবাহিকের নায়িকাকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। প্রশ্ন হচ্ছে কবে থেকে আসছে এই ধারাবাহিক? প্রোমোর সেই সময় এবং তারিখ প্রচার করেছে চ্যানেল। আগামী ২৪ জুন থেকে সোম থেকে সোনি ঠিক রাত নটায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক Diamond দিদি জিন্দাবাদ।

Back to top button