বিপ্লবের গান নতুনভাবে ধরা দিল রাহুল মজুমদারের কন্ঠে! মুক্তি পেল ‘কমবে অ’সুখ’

গান হল আমাদের প্রত্যেকের জীবনেই একটা থেরাপির মত। মন ভালো থাকলে আমরা গান শুনি, মন খারাপ থাকলেও গান শুনি। গান শোনার নির্দিষ্ট কোনো সময় হয় না। গানের বিভিন্ন ধরন রয়েছে। রবীন্দ্র সংগীত থেকে শুরু করে ক্লাসিকাল মিউজিক, বাউল সংগীত আরো কত কি। আর বর্তমানে বিভিন্ন গানের রিয়েলিটি শো থেকে উঠে আসে পরবর্তী প্রজন্মের প্রতিভা। এমন অনেকেই রয়েছে যারা রিয়েলিটি শো থেকে নিজেদের জনপ্রিয়তা ছড়িয়ে দিয়েছে দিকে দিকে।
সম্প্রতি সেরকমই একজন উঠতি গায়কের একটি গান মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্লাটফর্ম ইউটিউবে। গানের নাম ’কমবে অসুখ’। গানের মিউজিক কম্পোজিশন, ভোকাল লিরিক্স সবকিছুই করেছেন রাহুল মজুমদার। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন অভিষেক ওঝা এবং সুস্মিতা বিশ্বাস। অসাধারণ এই গানটি ইউটিউবের চ্যানেল ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট থেকে কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে।
গানের মাধ্যমে বর্তমান সময়ের কিছু দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। পুঁজিবাদীর নামে যেভাবে দিনে দিনে বিপ্লব হচ্ছে দিকে দিকে সেটাই দেখানো হয়েছে। আর এই মিউজিক ভিডিওতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে গোটা ব্যাপারটা ফুটিয়ে তুলেছেন অভিষেক ওঝা এবং সুস্মিতা বিশ্বাস। তাদের অভিনয়ের দক্ষতা সত্যি প্রশংসনীয়। কমেন্ট বক্সে প্রত্যেকেই গান এবং অভিনয়ের প্রশংসা করেছে।
রাহুলের আরো বেশ কিছু গানের মধ্যে অন্যতম হলো অকারণে কেঁদেছি, একটু যন্ত্রণা, তোমার জন্ম হবে, তুই কে আমার, শহর ইত্যাদি। সবকটি গানের ভিডিও বেশ জনপ্রিয়তা পেয়েছেন ইউটিউবে। বাংলা হিন্দি সব মিলে রাহুল বেশ কিছু গান করেছে। কয়েকটি তার নিজের লেখা এবং গাওয়া এবং কয়েকটি পুরনো গানের ভিডিও নতুন ভাবে রেকর্ড করেছে।
আরও পড়ুন: বহুদিন ধরে স্লট হারা! শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক!
রাহুলের একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে প্রায় 1.64k সাবস্ক্রাইবার রয়েছে। তার ভিডিও অসংখ্য মানুষই দেখতে পছন্দ করে। তার গান শুনতে ভালোবাসে অনেকেই। আসলে বর্তমান সময়ে ইউটিউব এর হাত ধরে বহু অজানা গায়ক গায়িকা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এমন অনেকেই রয়েছেন যারা কোনদিনও কোন রিয়ালিটি শোতে অংশগ্রহণ করেননি কিন্তু তাদের মধ্যে গানের প্রতিভা রয়েছে। আর এখন এই ইউটিউবের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে যাবার খুব সহজ রাস্তা তৈরি হয়েছে।

