বহুদিন ধরে স্লট হারা! শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক!

নতুন ধারাবাহিক (New Serial) শুরু হবার কথা শুনলে দর্শকরা যেমন খুশি হন তেমনি দর্শকদের মনে ভয় কাজ করতে থাকে যে কোন ধারাবাহিকের উপর কোপ পড়তে চলেছে। কারো নতুন ধারাবাহিক (New Serial) শুরু হলে পুরনো কিছু ধারাবাহিককে তো বিদায় জানাতেই হবে। তাই কোন ধারাবাহিক শেষ হবে সেই প্রশ্ন ঘুরতে থাকে দর্শকদের মনে। যেমন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে স্টার জলসা জি বাংলার পর্দায় আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। ইতিমধ্যে বিভিন্ন প্রোডাকশন হাউজের তরফ থেকে সেই ধারাবাহিক গুলির কাজ শুরু করে দেওয়া হয়েছে।
তবে এই নতুন ধারাবাহিক গুলি শুরু হলে কোন ধারাবাহিকগুলি শেষ হবে সেই সম্পর্কে কারোরই কোন আইডিয়া নেই। যেমন সম্পতি জি বাংলার পর্দায় আসছে উদয় প্রতাপ সিং অভিনীত নতুন ধারাবাহিক পরিণীতা। অন্যদিকে আদৃত রায়ের নতুন ধারাবাহিকও আসছে খুব শীঘ্রই। যদি ধারাবাহিকের প্রোমো ভিডিও এখনো প্রকাশ্যে আসেনি তাও ধারাবাহিকটি যে জি বাংলার পর্দায় আসতে চলেছে সে কথা জানা গিয়েছে।
আর এই নতুন ধারাবাহিকের আসার সাথে সাথে জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক শেষ হতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ধারাবাহিক গুলির টিআরপি রেটিং কম থাকলে সেই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়। আর জি বাংলার বেশ কয়েকটি ধারাবাহিকের টিআরপি রেটিং এমনিতে অনেক কম রয়েছে। সেগুলির মধ্যে থেকেই যে কোন একটি ধারাবাহিক বন্ধ হবার সম্ভাবনা প্রবল।
শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক
এই মুহূর্তে যে সমস্ত ধারাবাহিক গুলির টিআরপি রেটিং কম রয়েছে তার মধ্যে অন্যতম হলো মিঠিঝোরা, ডায়মন্ড দিদি জিন্দাবাদ, পুবের ময়না, কোন গোপনে মন ভেসেছে ইত্যাদি। এই কয়েকটি ধারাবাহিক সে সবার সম্ভাবনা থাকলেও দর্শকদের আশঙ্কা মিঠিঝোরা ধারাবাহিকটি বন্ধ হতে পারে। কারণ দীর্ঘদিন ধরে এই ধারাবাহিকে টিআরপি রেটিং অনেক কম। বিভিন্ন রকম টুইস্ট আনলেও ধারাবাহিকটি কিছুতেই রেটিং পয়েন্ট বাড়াতে পারছে না। ধারাবাহিকের হাল ফেরাতে টাইম স্লট চেঞ্জ করা হয়েছিল, কিন্তু তাতেও কোন লাভ হয়নি।
আরও পড়ুন: দেবার মাকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছিল প্রিয়রঞ্জন! সামনে এল দেবার অতীত!
তাই দর্শকদের একাংশের ধারণা এই ধারাবাহিক এবার হয়তো বন্ধ করে দেওয়া হবে। চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে এমনিতেই দীর্ঘদিন ধরে যদি কোন ধারাবাহিকের টিআরপি রেটিং কম থাকে তাহলে সেই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়। আর সেখানে মিঠিঝোরা হাতে গুনেই কয়েকবার ভালো ফলাফল করেছে। তাই এই ধারাবাহিকের উপরে টার্গেট থাকতে পারে।

