ভোটে জেতার পরই সিদ্ধান্ত বদল! দিদি নম্বর ওয়ান ছাড়ছেন রচনা ব্যানার্জি? জানুন সত্যিটা

টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। তবে তিনি বর্তমানে শুধুমাত্র অভিনেত্রী, সঞ্চালিকা নন। তিনি এখন সাংসদ। চব্বিশের লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন রচনা ব্যানার্জি। প্রথম থেকেই ‘দিদি নম্বর ওয়ান’ রচনাকে নিয়ে চারিদিকে ছিল তুমুল উত্তেজনা। ভোটের রেজাল্ট বেরোতে দেখা যায় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন রচনা ব্যানার্জি।
এই বছর প্রথমবার রাজনীতির ময়দানে অভিষেক হয়েছিল তাঁর। আর প্রথম বারেই কেল্লাফতে। তিনি এখন সরাসরি লোকসভার সাংসদ। হুগলি কেন্দ্রের মানুষজনের জন্য অনেক দায়িত্ব তাঁর। প্রথম থেকে একটা প্রশ্ন ঘোরাফেরা করছিল। যেহেতু দিদি এবার রাজনীতির ময়দানে নেমেছেন, তাই তিনি দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা থাকবেন কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছিলেন।
দিদি নম্বর ওয়ান ছাড়ছেন রচনা ব্যানার্জি?
রচনার ভোটে জেতার পর তাঁর সঞ্চালিকার পদ ছাড়ার সম্ভাবনা আরও তীব্র হলো। অনেকের মত,
আর হয়তো জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোতে দেখা যাবে না রচনা ব্যানার্জিকে। এদিকে, দিদি নম্বর ওয়ানের জনপ্রিয়তা উঠেছে রচনা ব্যানার্জির হাত ধরে। রচনাকে ছাড়া দিদি নম্বর ওয়ান যেন ভাবাই যায় না। তিনি যদি সঞ্চালিকা থেকে সরে আসেন, তাহলে হয়তো টিআরপি অনেকটাই কমে যাবে। তাই রচনা দিদি নম্বর ওয়ান ছাড়বেন কিনা সেই সিদ্ধান্ত একান্ত তাঁর ওপর।

রচনা ব্যানার্জির কাছে দিদি নম্বর ওয়ান অনেকটা আবেগের জায়গা। সেটা তিনি বলেছিলেন আগে।
কিন্তু ভোটে জেতার পর দায়িত্ব বেড়েছে অনেক। তাই অভিনেত্রী এখন আর সঞ্চালিকা থাকবেন কিনা, এই প্রশ্নও করা হয়েছিল রচনা ব্যানার্জির কাছে। হাসিমুখে যথাযথ উত্তর দিয়েছেন রচনা। কি বললেন তিনি? অপেক্ষায় আছেন অনুরাগীরা।
আরও পড়ুন: ইশার হাতে হাতকড়া পরালো পর্ণা! সৃজনকে জেল থেকে বের করে আনলো সে, তার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ দত্ত পরিবার
দিদি নম্বর ওয়ানের ‘নতুন’ সঞ্চালিকা কে?
রচনা ব্যানার্জি বললেন, তিনি চেষ্টা করবেন দুই দিক সমান ভাবে ব্যালেন্স করে চলার। অর্থাৎ, তিনি দিদি নম্বর ওয়ান ছাড়বেন না বলেই মনে করা হচ্ছে। রচনার মত, এতে হয়তো কষ্ট হবে, অনেক বেশি পরিশ্রম হবে। তাও তিনি চেষ্টা করবেন দিদি নম্বর ওয়ান না ছাড়ার। তাই স্বাভাবিকভাবে দিদি নম্বর ওয়ানের অনুরাগীদের জন্য আপাতত স্বস্তির খবর। কারণ রচনাই থাকছেন সঞ্চালিকা হিসেবে।

