বিরাট দুঃসংবাদ! শিল্প জগতে ফের নক্ষত্রপতন ! মারা গেলেন বাংলার জনপ্রিয় গায়িকা!

চলতি বছর যেন বিনোদন জগতে (Entertainment Industry) একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে। বহু বর্ষিয়ান অভিনেতার মৃ’ত্যুর খবর থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতির খবর শোনা গিয়েছে। চলতি বছরে আমাদের মধ্যে থেকে আমরা হারিয়েছি বহু জনপ্রিয় মানুষকে। সম্প্রতি সেরকমই আবারও শোকের ছায়া নেমে এলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry)।
বছর শেষে আবারো জনপ্রিয় শিল্পীর মৃত্যু খবরে সকল স্তব্ধ হয়ে পড়েছে গোটা ইন্ডাস্ট্রি। জনপ্রিয় গায়িকার মৃত্যু খবরের জন্য কেউই প্রস্তুত ছিলেন না। গায়িকার এভাবে চলে যাওয়া এখনো কেউ মন থেকে মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়াতে গায়িকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সকলের শোকস্তব্ধ হয়ে পড়েছে।
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় গায়িকা
জনপ্রিয় গায়িকা রবীন্দ্র সঙ্গীত গাওয়ার জন্য বিশেষ জনপ্রিয় ছিলেন দর্শকমহলে। গান তার গান শুধুমাত্র দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও ব্যাপক জনপ্রিয় ছিল। তার কণ্ঠে কয়েকশো গান শুনেছেন শ্রোতারা। গায়িকার গান প্রত্যেকেরই ভীষণ পছন্দের।
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি দিলেন গায়িকা। বিগত কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছিলেন। অবশেষে সেই লড়াই থামল। মৃত্যুকালে গায়িকার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি শান্তিনিকেতন থেকে পড়াশোনা করেছেন সেখানেই রবীন্দ্রসঙ্গীতের উপর ডিগ্রি অর্জন করেন।
জনপ্রিয় সেই গায়িকা হলেন পাপিয়া সারোয়ার। তিনি বাংলাদেশের বাসিন্দা। বাংলাদেশের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশের পাশাপাশি এই দেশেও গায়িকার ব্যাপক জনপ্রিয়তা ছিল। ওপার বাংলায় তিনি একুশে পদক পেয়েছিলেন। আগামী শুক্রবার অর্থাৎ ১৩ ডিসেম্বর শেষকৃত্য সম্পন্ন হবে পাপিয়া সারোয়ারের। জুম্মার নামাজের পর জানাজা হবে তাঁর। তারপর বনানী কবরস্থানে রাখা হবে তাঁর মরদেহ। বৃহস্পতিবার তাঁর মরদেহ রাখা থাকবে বারডেমের হিমঘরে।

আরও পড়ুনঃ বাচ্চাদের জেদের কাছে হার মানলো নন্দিনী! ফের মেডিনেসে নার্স হয়ে ফিরলো আনন্দী! জমে গেল আজকের পর্ব

