এবারে বিয়ের পিঁড়িতে দর্শকদের অতিপ্রিয় সুন্দরী নায়িকা! নিজের মুখেই জানালেন সুখবর!

বিয়ের মরশুমে একের পরে অভিনেতা অভিনেত্রী (Actor-Actress) বিয়ে পিঁড়িতে বসছেন। শুরু করছেন জীবনের নতুন ইনিংস। ইতিমধ্যে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেকেই নিজেদের মনের মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন। এবারে আরেক জনপ্রিয় অভিনেত্রীর পালা। খুব শীঘ্রই নিজের মনের মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
বিয়ে করছেন স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী
হঠাৎ করে নিজের বিয়ের খবর জানিয়ে ভক্তদের একেবারে অবাক করে দিয়েছেন সুন্দরী অভিনেত্রী। অভিনেত্রীর বিয়ের কথা শুনে অসংখ্য পুরুষের হৃদয় ভেঙেছে। বহু পুরুষের ক্রাশ ছিলেন এই অভিনেত্রী। তবে হঠাৎ করেই কেন বিয়ের সিদ্ধান্ত কেন বিয়ের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী কেইবা অভিনেত্রীর মনের মানুষ? এইসব প্রশ্ন ভিড় করেছে নেটিজেনদের মনে।
অভিনেত্রীকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। নায়িকা চরিত্রে অভিনয় করে ব্যাপক ভালোবাসা পেয়েছিলেন অভিনেত্রী। তবে বর্তমানে বাংলায় কাজ করতে দেখা যায় না অভিনেত্রীকে। স্টার জলসার ধারাবাহিকে অভিনয় করার পরেই তিনি পাড়ি দিয়েছেন স্বপ্নের শহর মুম্বাইতে। সেখানেই নিজের কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তিনি অসাধারণ সুন্দর গান করেন। বর্তমানে সেই গান নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
আগামী বছর ২০২৫ সালে মে মাসে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই শুরু করছেন জীবনের নতুন অধ্যায়। এর পাশাপাশি অভিনেত্রী আরো একটি সুখবর জানিয়েছেন। অভিনেত্রী জানিয়েছেন খুব শীঘ্রই বাংলায় আবার কাজ নিয়ে ফিরছেন অভিনেত্রী। আগামী দিনে একটি বাংলা ছবিতে দেখা যাবে তাকে। ইতিমধ্যেই ছবির শুটিং শেষ করে ফেলেছেন। সম্প্রতি কলকাতায় এসেছিলেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
আরও পড়ুন: বাড়িতে ডেকে শুভকে যাচ্ছেতাই ভাবে অপমান করলো জিনিয়া! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এতক্ষণ কথা বলা হচ্ছিল টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়কে নিয়ে। অর্থাৎ যাকে আমরা স্টার জলসার মেম বউ হিসেবে দেখে এসেছি। নিজের বিয়ের সুখবর জানিয়ে অভিনেত্রী বলেছেন “আমি আসলে পাখির মত বাঁচতে ভালবাসি। যাকে কেউ জোর করে ধরে রাখবে না, কারণ আমার এই সৃষ্টিশীল স্বাধীনতা অত্যন্ত দরকার।” তিনি বলেন, আমার কাজে কেউ হস্তক্ষেপ করলেই সমস্যা। সব মিলিয়ে যে মানুষ টিকে পেয়েছি সে সত্যিই মনের মতো।” নায়িকা বক্তব্য, “অপেক্ষা ছিল বহুদিনের, তবে নিজেদের একটু গুছিয়ে অবশেষে এই সিদ্ধান্ত নিলাম।”

