বাড়িতে ডেকে শুভকে যাচ্ছেতাই ভাবে অপমান করলো জিনিয়া! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল বাড়ির সবাই মিলে অয়নার অনুষ্ঠানের নাচ দেখতে যায়। সেই অনুষ্ঠানে জিনিয়ারও যাওয়ার কথা ছিল কিন্তু জিনিয়া নিজের পার্টি, বন্ধু বান্ধব ইত্যাদি নিয়েই ব্যস্ত। তাই আদৃতকে ফোন করে মিথ্যা কথা বলে। এদিকে অয়নার প্রোগ্রাম ভালো হবার জন্য সবাই মিলে একটা ক্যাফেতে আড্ডা দিতে যাবে বলে ঠিক করে। সেই একই ক্যাফেতে জিনিয়া তার বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টি করছিল। অন্য একজনের সাথে নাচ করছিল আর তখনই আদৃতের সঙ্গে তার ধাক্কা লাগে। যেটা দেখে আদৃত ভীষণ রেগে যায়। সেখানে সবার সামনে রাগারাগি করে করে জিনিয়াকে অনেক কথা শুনিয়ে বেরিয়ে আসে। কিন্তু শুভ জিনিয়ার প্রতি আদৃতের ব্যবহার দেখে রেগে যায়।

গৃহপ্রবেশ আজকের পর্ব ১১ ডিসেম্বর (Grihoprobesh Today Episode 11 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে শুভ আদৃতকে বোঝায় জিনিয়া বাড়িঘর বাবা-মা সবাইকে ছেড়ে নতুন জায়গায় আসছে, তাই আদৃতকেই জিনিয়ার সবটা বুঝে নিতে হবে। তাই জন্য শুভ আদৃতকে বলে জিনিয়ার কাছে ক্ষমা চাইতে। শুভর কথা মেনে আদৃত সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় জিনিয়ার কাছে ক্ষমা চাওয়ার জন্য। এদিকে আদৃতের মা শুভর এত সাহস দেখে বেশ রেগে যায় তার উপরে। তারপর আদৃত ফুল হাতে নিয়ে জিনিয়ার কাছে ক্ষমা চাইতে যায়। তারপরে জিনিয়ার কাছে ক্ষমা চেয়ে বলে শুভ না বললে আদৃত নিজের ভুলটা বুঝতেই পারতো না। আর শুভর কথা শুনে যেহেতু আদৃত জিনিয়ার কাছে ক্ষমা চাইতে এসেছে সেটা জানতে পেরে জিনিয়া দারুন রেগে যায়। এরপরে জিনিয়া আদৃতকে বলে মেহেন্দি পড়ানোর জন্য কাল শুভ যদি তাদের বাড়িতে আসে তাহলে জিনিয়া খুব খুশি হবে। আদৃতও জিনিয়াকে শুভর হয়ে কথা দিয়ে দেয়।
সবার সামনে শুভকে অপমান করলো জিনিয়া
এরপর পরের দিন শুভ জিনিয়াদের বাড়িতে গেলে শুভর আচার-আচরণ, স্বভাব দেখে জিনিয়ার বন্ধুরা তাকে অপমান করতে থাকেন। এমনকি জিনিয়াও কথার মাধ্যমে শুভকে ছোট করতে থাকে। শুভ সেটা বুঝতে পারলেও মুখ বুজে থাকে। এরপর শুভ জিনিসকে সুন্দর ভাবে মেহেন্দি পরিয়ে দিলে জিনিয়া তাকে অপমান করার জন্য টাকা দেয়। এরপর শুভ সেখান থেকে মন খারাপ করে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ে। বাড়িতে শুভকে দেখে সবাই বুঝতে পারে তার কিছু হয়েছে। আদৃতও ভালোই বুঝতে পারে কিন্তু কি হয়েছে সেটাই বলে না শুভ।
আরও পড়ুনঃ ছদ্মবেশে কামাল করল আনন্দী! তবে ঘরে ঢুকতেই ভয়ের চোটে আদির কোলে ঝাঁপ মারলো সে! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!
এরপরে শুভ মনে মনে ঠিক করে নেয় এই অপমান সে কিছুতেই সহ্য করবে না। জিনিয়াকে এর যোগ্য জবাব দেবে। শুভর বাবাও বুঝতে পারে শুভর মন খারাপ হয়েছে, তারপর মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়লেও শুভর কিছুতেই ঘুম আসে না। বারবার জিনিয়ার করা অপমান আদৃতের না কাকিমার করা অপমান মনে পড়ে যায়। তাই জন্য সে ঘর থেকে বেরিয়ে বাইরে বের হয়। বাইরে বেরিয়ে দেখে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। শুভ ভাবে অচেনা লোক কিন্তু সেখানে আর কেউ নয় দাঁড়িয়ে রয়েছে আদৃত। তারও ঘুম আসছে না। সে বুঝতেই পারছে না সে ঠিক করছে নাকি ভুল। কিন্তু পরের দিন এংগেজমেন্ট এ কি হবে সেটাই দেখার অপেক্ষা। দেখা যাক আগামী পর্বে কি হয়।

