বিরাট দুঃসংবাদ! নতুন বছরের চতুর্থ দিনেই ফের নক্ষত্রপতন! না ফেরার দেশে হারিয়ে গেলেন জনপ্রিয় অভিনেত্রী!

চলতি বছরের শুরু থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) যে কি হয়েছে সেটা বলা মুশকিল। প্রতিদিনই নতুন নতুন দুঃসংবাদের খবর শোনা যাচ্ছে। বছরের শুরু থেকে এখনো পর্যন্ত দর্শকের জন্য একটার পর একটা দুঃসংবাদ রয়েছে। আবারও জনপ্রিয় অভিনেত্রী (Famous Actress) হারিয়ে গেলেন সকলের মাঝখান থেকে।
জাতীয় পুরস্কার বিজয়ী জনপ্রিয় অভিনেত্রী শুক্রবার মধ্যরাতে মেডিক্যাল কলেজে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৫৮। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, প্রায় তিন সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন অভিনেত্রী।
অসুস্থতার লক্ষণ হিসেবে প্রথমে জ্বর হয় তাঁর। কোনও ওষুধেই জ্বর কমছিল না। এরপর ডাক্তাররা পরীক্ষা করে জানতে পারেন রক্তে সংক্রমণ হয়েছে তাঁর। প্রথমে তাঁকে ভর্তি করানো হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই সিসিইউতে রাখা হয়েছিলে অভিনেত্রীকে। তার পর শারীরিক অবস্থার অবনতি ঘটনায়, গত বুধবার তাঁকে স্থানান্তরিত করা হয় মেডিক্যাল কলেজে। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি।
আটের দশকের শেষ এবং নয়ের দশকে অভিনেত্রী অভিনয় জগতে দাপিয়ে কাজ করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে প্রায় তিনশোর বেশি ছবি রয়েহে। যার মধ্যে বেশিরভাগই সুপারহিট। অভিনেত্রী একজন জনপ্রিয় নৃত্যশিল্পীও ছিলেন। ১৯৭৬ সালে তাঁকে প্রথমবারের জন্য বড় পর্দায় দেখা যায়। ‘দস্যু বনহুর’, ‘অশিক্ষিত’, ‘চোখের মণি’, ‘অভিযান’, ‘রাজার রাজা’, ‘নাগিনা’র মতো ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন।
আরও পড়ুনঃ ১৮ দিনের ভেন্টিলেশন! ২২ দিনের কঠিন লড়াই! তারপরেই সব শেষ! টলিপাড়ায় শোকের ছায়া!
জনপ্রিয় সেই অভিনেত্রী হলেন বাংলাদেশের অঞ্জনা রহমান। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম একজন। প্রথম সারিতেই রয়েছে তার নাম। তার দুর্দান্ত অভিনয় এবং নাচের জন্য তিনি দর্শক মহলে বেশ পরিচিত ছিলেন। অভিনেত্রীর এই অকাল প্রয়াণে গোটা ইন্ডাস্ট্রি গভীরভাবে শোকাহত। বছরের শুরুতেই এমন একটা খারাপ খবর জানতে পারবেন দর্শক সেটা আশা করেননি।


