ঝিলিকের সামনেই বে’ফাঁস পি.আর.কে! ঝিলিক কি পারবে আঁখির আসল পরিচয় জানতে!

একটু একটু করে হচ্ছে রহস্যের উন্মোচন। নিজের বোনকে কখনোই আর কষ্ট পেতে দেবে না ঝিলিক। যত দিন যাচ্ছে স্টার জলসায় (Star jalsha) ‘দুই শালিক’ (Dui Shalik) আরো বেশি জমজমাট হয়ে উঠছে। একজোড়া নায়ক নায়িকার একে অপরের সাথে জুড়ে যাওয়ার কাহিনী মুগ্ধ করছে দর্শকদের। হাসি মজা রহস্য ভয় সব মিলিয়ে জমজমাট দুই শালিকের বর্তমান পর্বগুলি।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ঝিলিকের সাথে বিয়ে হয়ে গিয়েছে গৌরবের। যদিও এই বিয়েটা একেবারেই মন থেকে মেনে নিতে পারেনি গৌরব। তার মনে হচ্ছে এই সব কিছুই ঝিলিকের একটা তৈরি করা প্ল্যান। আর সেই প্ল্যানে ফেঁসে গিয়েছে গৌরব। যদিও ঝিলিক এই নিয়ে আর কোন প্রতিবাদ করেনি। কারণ তাকে তার বোনের সম্পর্কে সমস্ত খুঁটিনাটি জানতে হবে।

Dui Shalik, Star jalsha, Bengali Serial, Bengali television, দুই শালিক, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, দুই শালিক Today Episode 24 November, দুই শালিক আজকের পর্ব ২৪ নভেম্বর, দুই শালিক আজকের পর্ব

দুই শালিক আজকের পর্ব ২৫ নভেম্বর (Dui Shalik Today Episode 25 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, হঠাৎ করেই ছাতা বাড়িতে এসে উদয় হয়েছে হরিপদ। সে কেন এসেছে সেটা কেউ জানে না। এসেই ঝিলিকের সাথে কথাবার্তা বলতে থাকে সে। এমন সময় সেখানে চলে আসে পি.আর.কে। হরিপদ তার সাথে আলাদা করে কথা বলতে চায়। পি.আর.কে হরিপদকে আলাদা ঘরে নিয়ে যায়। ঝিলিক তাড়াতাড়ি তাদের পিছু নেয়।

অনেক বড় সত্যের সম্মুখীন ঝিলিক

আড়ি পেতে ঝিলিক জানতে পারে, হরিপদর সাথে এই বদমাশ লোকটার কোন একটা চুক্তি হয়েছে। আর সেই চুক্তি অনুযায়ী দু লক্ষ টাকা হরি পদকে দেওয়ার কথা রয়েছে। কিন্তু হরিপদ সেই চুক্তির কাজটা ঠিকঠাক মতো পালন করতে পারেনি। পি.আর.কে হরিপদকে চড় মেরে সেই চুক্তির কাগজ ছিঁড়ে ফেলে। ঝিলিক ঠিক করে ওই কাগজ তাকে দেখতেই হবে। এমন সময় তাকে ডেকে পাঠায় পি.আর.কে। আর একটা অফিসিয়াল কাগজে সই করে দিতে বলে। ঝিলিক সেই কাগজের সই করে দেয় কারণ সে জানে তার সেই আঁখির সাথে মিলবে না। তবে সই করতে গিয়ে সে জানতে পারে আঁখির পদবী রায়।

আরও পড়ুন: মেনানকে সাথে নিয়ে ছদ্মবেশে কোর্টে হাজির জ্যাস! ধামাকাদার আজকের পর্ব!

আখির জন্য সব করতে পারে দেবা

অন্যদিকে আঁখি সেলাই করার জন্য সূঁচ সুতোর সন্ধান করে। দেবা বলে, তার মাসির কাছে একটা সেলাই মেশিন রয়েছে। দেবা তাড়াতাড়ি সেটা নিয়ে চলে আসে একেবারে কাঁধে করে। দেবার এমন কীর্তি দেখে পল্টু দা আর চারানা অবাক। কারণ দেবা কারোর জন্যই সেভাবে কিছু করেনা। এরপর আঁখির মুখে রোদ লাগছে বলে তাকে কাপড় দিয়ে আড়াল করে। আর আঁখি সেলাই করতে থাকে।

Back to top button