ভূত ধরতে গিয়ে বন্দুকের নিশানায় ফুলকি! প্রকাশ্যে নতুন প্রোমো !

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি ( Phulki ) তে দেখা যাচ্ছে ফুলকির অভিমান ভাঙাতে রোহিত ফুলকিকে নিয়ে বাইরে কোথাও যেতে চাইলে ফুলকি বলে আমি একা যাবো না, রায় চৌধুরী বাড়ির সকলকে নিয়ে যাব। ফুলকির ছেলেমানুষী দেখে রোহিত তখন বাধ্য হয় পায়েল- পিয়াল, তমাল -ঈশিতা, পারমিতা- অংশু ও ধানুকে তার সাথে নিয়ে যেতে। হৈমন্তী তখন বলে রুদ্রকেও নিয়ে যেতে হবে। ফুলকি রুদ্রকে না নিয়ে যেতে চাইলেও হৈমন্তী ও লাবুর জন্য রাজি হয়ে যায়।
এরপর বেড়াতে রুদ্র লাবু তো যায় তার সাথে সাথে রুদ্র নিয়ে যায় তার বোন রিকিকেও। বেড়াতে গিয়ে সকলে যখন আনন্দ করে তখন দেখা যায় রুদ্র হাত ধুয়ে ফুলকির পেছনে পড়ে গেছে যেভাবেই হোক ফুলকিকে প্রাণে মারতে হবে। এই কাজে তাকে সাহায্য করছে ঈশিতা আর রিকি। কিন্তু কোনওভাবেই রুদ্র সফল হচ্ছে না তার কারণ কখন ও রোহিত কখনও অংশুমান ফুলকিকে বাঁচিয়ে নিচ্ছে। প্রথমে যখন দেখা যায় একটা গাড়ি ফুলকিকে ধাক্কা মারতে যায় তখন রোহিত ফুলকিকে বাঁচিয়ে নেয়।

এরপর রুদ্র দ্বিতীয় একটা পরিকল্পনা করে। ফুলকি আর রোহিত যে ঘরে শোবে সেই ঘরের সিলিং ফ্যানে একটা গড়বড় করে রাখে। যাতে ফ্যানটা চালানোর কিছুক্ষণ পর সেটা খুলে পড়ে যায় ও ক্ষতি হয় ফুলকির কিন্তু অংশুমান আর পারমিতা সেই ঘরে এসে জানায় যে তাদের রুমটার পাশে একটা ঝিল থাকায় পারমিতার কষ্ট হচ্ছে। তখন ফুলকি পারমিতার রুমের সাথে নিজের রুমটা বদলে নেয়। এরপর ফ্যানের সুইচ দিলে সিলিং ফ্যানটা অংশুমানের মাথায় পড়ে।
ফুলকির বিপদ অংশুমানের ওপর দিয়ে কেটে যায়। কিন্তু ধারাবাহিকের একটি নতুন প্রোমো দিয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনবারের বার রুদ্র তার ষ’ড়যন্ত্রে সফল হয়েছে। আগামী ৩০ শে সেপ্টেম্বর থেকে ৬ ই অক্টোবর পর্যন্ত সন্ধ্যে সাড়ে সাতটায় ফুলকি ধারাবাহিকে মহাসপ্তাহ হবে। এই মহাপর্বে রুদ্রর করা ষড়যন্ত্রে বিপদ হবে ফুলকির! প্রোমোতে দেখা যাচ্ছে যে রাত্রিবেলায় সকলে ঘুমিয়ে আছে রোহিত আর ফুলকি ও পাশাপাশি ঘুমিয়ে আছে তখন ফুলকি দেখতে পায় যে কালো চাদর মুড়ি দিয়ে কেউ চলে যাচ্ছে ভূত সেজে।
আরও পড়ুনঃ তলে তলে এতকিছু! স্রোত-সার্থকের অফ স্ক্রিন প্রেম কাহিনী ফাঁস করল সপ্তর্ষি!
ফুলকি বুঝতে পারে যে এই ভূত আসলে ভূত নয় সে কারও সাজানো। ফুলকি তখন বলে আজকেই আমি নকল ভূতকে ধরব। তখন সে একাই বেরিয়ে যায় আর তার মাথায় পিছন থেকে কেউ একজন ফুলকির দিকে বন্দু’ক তাক করে গু’লি ছোড়ে। ফুলকি গিয়ে জলে পড়ে। রুদ্র হাসতে হাসতে বলে টাটা ফুলকি দাস। এরপর দেখা যায় কালো কাপড়ে মোড়া ঐ লোকটা আর কেউ নয় রুদ্র ছিল। ফুলকি জলে পড়ে যাওয়ার পর রোহিতের ঘুম ভাঙে আর রোহিত ফুলকি বলে চেঁচিয়ে ওঠে। রোহিত কি পারবে রুদ্রর জাল কেটে ফুলকিকে বাঁচাতে?

