তলে তলে এতকিছু! স্রোত-সার্থকের অফ স্ক্রিন প্রেম কাহিনী ফাঁস করল সপ্তর্ষি!

বর্তমান সময়ের জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘মিঠিঝোরা’ (Mithijhora)। দীর্ঘদিন ধরেই ধারাবাহিকটি জি বাংলার পর্দায় চলছে। আর টিআরপি তালিকাতেও মোটামুটি ভালই ফলাফল করে এই ধারাবাহিক। ধারাবাহিকটিতে প্রথম থেকে তিন বোনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
তবে বর্তমানে ধারাবাহিকে স্রোত এবং তার সার্থক স্যারের কেমিস্ট্রির গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। মেডিকেল স্টুডেন্ট স্রোত আর তার কলেজের শিক্ষক সার্থক স্যারের মতো দ্বন্দ্ব, অনুরাগ বেশ জমিয়ে তুলেছে গল্প। তবে অন স্ক্রিনের পাশাপাশি অফ স্ক্রিনেও স্রোত ওরফে স্বপ্নিলার চক্রবর্তী এবং স্বার্থক ওরফে মৈনাক ঢোলের রসায়ন জমে উঠেছে। প্রায়শই একসাথে বিভিন্ন গানে রিল ভিডিও বানাতে দেখা যায় দুজনকে। সিনেমা, সিরিয়ালে একসাথে কাজ করতে গিয়ে প্রেমের বিষয়টা অভিনেতা অভিনেত্রীদের কাছে নতুনকিছু নয়। তাই তাদের এই রিল লাইফের প্রেম রিয়েল লাইফে দেখতে চান দর্শকও।

স্বপ্নিলা এবং মৈনাক দুজনেই অভিনয় জগতে বেশ কয়েকবছর ধরেই কাজ করছে। তবে মিঠিঝোরার হাত ধরে প্রথম জুটি বাঁধতে দেখা গিয়েছে তাদের। আর প্রথমবার জুটি বেঁধেই কিন্তু দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে। আসলে দুজনের ঝগড়া, খুনসুঁটি দেখতে বেশ ভালবাসেন দর্শক। এবারে নিজেদের সম্পর্ক নিয়ে সাক্ষাৎকারে জানালেন ধারাবাহিকের আরেক অভিনেতা সপ্তর্ষি।
অফ স্ক্রিন কেমন সম্পর্ক দুজনের
সম্প্রতি এক সাক্ষাৎকারে সপ্তর্ষি, স্বপ্নিলা এবং মৈনাক ধরা দিয়েছে। সেখানেই সপ্তর্ষি গান গায় আর রোমান্টিক দৃশ্যে ধরা দেয় মৈনাক। সার্থক স্যার স্রোতকে মন দিয়েছে ঠিকই, তবে স্বপ্নিলা নয় কানাঘুষো শোনা যাচ্ছে বাস্তবে অন্য কেউ কেই মন দিয়েছেন মৈনাক। তাকে নাকি আবার মাঝে মধ্যেই নন্দন চত্বরে দেখা যাচ্ছে। সেই নিয়ে সপ্তর্ষি এবং স্বপ্নিলা মৈনাক কে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে।
আরও পড়ুনঃ আবারও জি বাংলায় মিহি! এবার কোন সিরিয়ালে? কার সাথে? রয়েছে বিরাট চমক
তবে নিজের মনের মানুষের নাম এখনো জানাননি মৈনাক। সোশ্যাল মিডিয়াতেও তার কোনো ছবি দেখা যায়নি। কার সাথে প্রেম করছেন সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন অনেকে। তবে স্বপ্নিলা এবং মৈনাক যে বাস্তব জীবনে প্রেম করছেন না এটা শুনে অসংখ্য দর্শকদের মন ভাঙ্গতে চলেছে।

