স্টার জলসার ‘দয়ার সাগর’ ধারাবাহিকে মা কালীর চরিত্রে ‘খেলনা বাড়ি’ খ্যাত অভিনেত্রী উৎসাহিত দর্শকমহল

স্টার জলসার (Star Jalsha) পর্দায় আসছে নতুন ধারাবাহিক দয়ার সাগর। দীর্ঘদিন ধরে চলা মেগা সিরিয়াল ‘রামপ্রসাদ’ (Ramprasad) শেষ হতে সে জায়গায় নতুন ধারাবাহিক ‘দয়ার সাগর’ আসছে বলে জানা যাচ্ছে। রামপ্রসাদ ধারাবাহিকে দীর্ঘদিন ধরে মা কালীর চরিত্রে অভিনয় করে এসেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী পায়েল দে (Payel Dey)। তবে নতুন ধারাবাহিক ‘দয়ার সাগরে’ মা কালীর চরিত্রে দেখা যাবে টেলিভিশনের অপর জনপ্রিয় অভিনেত্রীকে।

কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে ‘দয়ার সাগর’ ধারাবাহিকটির প্রোমো। টিআরপি কম থাকায় শেষ হয়েছে জলসা পর্দার ‘রামপ্রসাদ’। ‌’দয়ার সাগর’ ধারাবাহিকে রামপ্রসাদের কোন অভিনেতা অভিনেত্রী থাকছেন না। যদিও চ্যানেল কর্তৃপক্ষের ইচ্ছে ছিল, মা কালীর চরিত্রে পায়েল দে অভিনয় করুক। যদিও চরিত্রটিতে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পায়েল।

চ্যানেল সূত্রে খবর, অভিনেত্রী পায়েল দে নতুন ধারাবাহিকে অভিনয় করা থেকে বিরত থাকছেন। তাই মা কালীর চরিত্রে কোন নতুন অভিনেত্রীকে আনা হবে, তা নিয়ে দোটানায় ছিল স্টার জলসা। অবশেষে চূড়ান্ত হয়েছে মা কালীর চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করবেন। ‌চ্যানেলের তরফে বেছে নেওয়া হয়েছে জি বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের অভিনেত্রীকে। ‌

আরও পড়ুন: বিশ্ব দিবসে সচেতন নাগরিক মিমি চক্রবর্তী! সমুদ্র সৈকতে বি’কি’নি পরে সাফাই অভিযানে নামলেন অভিনেত্রী

জানা যাচ্ছে, স্টার জলসার ‘দয়ার সাগর’ মেগায় মা কালীর চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী রায়তী ভট্টাচার্যকে।‌ অতীতে ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন রায়তী। এবার তাঁকে দেখা যাবে মা কালীর চরিত্রে।
পায়েল দে মা কালীর চরিত্রে অভিনয় করবেন না বলে এতদিন বেশ মনখারাপ ছিল অনুরাগীদের।নতুন অভিনেত্রী রায়তী ভট্টাচার্য দর্শকদের আশা পূরণ করতে পারেন নাকি সেটাই এখন দেখার। ‌

Bengali actress

অন্যদিকে, নতুন ধারাবাহিক নিয়ে জলসা পর্দায় উত্তেজনা বাড়ছে। আর কিছুদিনের মধ্যেই চালু হতে চলেছে ‘দয়ার সাগর’ ধারাবাহিকটি। জলসা দর্শকদের অনেকেই নতুন ধারাবাহিকটির জন্য অপেক্ষায় রয়েছেন। ‘রামপ্রসাদের’ পরে ‘দয়ার সাগর’ দর্শক মহলে জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।

Back to top button