বিশ্ব দিবসে সচেতন নাগরিক মিমি চক্রবর্তী! সমুদ্র সৈকতে বি’কি’নি পরে সাফাই অভিযানে নামলেন অভিনেত্রী
বাংলা সিনেমা (Tollywood) ইন্ডাস্ট্রির স্পষ্টবাদী অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। শুধু বড়পর্দায় দক্ষ অভিনেত্রী নন, তিনি একজন সমাজ সচেতন মানুষ বটে! সম্প্রতি এমন কাণ্ড করলেন মিমি, যা দেখে হাততালি দিয়ে উঠলেন নেটিজেনেরা। বিশ্ব দিবসের দিন সাফাই অভিযানে নামলেন অভিনেত্রী। সমুদ্র সৈকতে বিকিনি পরে নোংরা পরিষ্কার করে তাক লাগালেন মিমি।
আমরা যে পরিবেশে থাকি, সেই পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার দায়িত্ব রয়েছে আমাদের সবার।যদিও সেই দায়িত্ব পালন করেন কজন? যত্রতত্র ময়লা, আবর্জনা, প্লাস্টিক ফেলে পরিবেশ দূষণ করছে উচ্চ বুদ্ধি সম্পন্ন প্রাণী মানুষ। যার ফলে আরও দূষিত হচ্ছে পৃথিবী, যা বসবাসের অযোগ্য হয়ে উঠছে দিনকে দিন। পৃথিবীতে দুষলে হবে? দোষ যে খোদ মানুষেরই!
গতকাল বিশ্ব দিবসের দিন নিজের সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে মানুষকে চোখে আঙুল দিয়ে তাঁর দোষ বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রী বিকিনি পরে সমুদ্র সৈকতে নিজে হাতে প্লাস্টিক পরিষ্কার করতে নেমেছেন! যে প্লাস্টিকগুলো হয়ত অন্য কোনও টুরিস্টরা এসে ছড়িয়ে দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, সমুদ্র সৈকতে পরে থাকা নানান ধরনের প্লাস্টিক, বোতল ইত্যাদি দুই হাতে করে তুলে এক কোণে জমা করলেন অভিনেত্রী।নোংরা গুলো নিজের হাতে ফেলার পর অভিনেত্রী বলে ওঠেন, ‘মানুষ কি করে পারে’! বিশ্ব দিবসের দিন মিমি চক্রবর্তীর ভিডিও দেখে নেটিজেনদের মন্তব্য, শুধু মুখের কথায় নয়, বাস্তবেই একজন সচেতন নাগরিক মিমি।
প্রসঙ্গত, বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন মিমি। রাজনীতি থেকে সরে এসে পুরোদমে মন দিয়েছেন সিনেমার কাজে। অভিনেতা আবির চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন মিমি। প্রকাশ পেতে চলেছে তাঁদের আসন্ন সিনেমা ‘আলাপ’।
View this post on Instagram

