নিজের হাতেই নিজের সমাপ্তি ঘটালেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী! কী হয়েছিল তার? সত্যিটা জানলে চমকে যাবেন আপনিও

আজ থেকে কয়েক বছর আগে এক অভিনেতাকে (Actor) আ’ত্ম’ঘা’তী হতে দেখেছিলেন দর্শক মহল (Audience)। নিজের বাড়িতে নিজের ফ্ল্যাটেই নিজেকে শেষ করে দিয়েছিলেন তিনি। তার নাম সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। প্রাথমিকভাবে এটাই জানা গিয়েছিল আ’ত্ম’হ’ত্যা’র পথ বেছে নিয়েছেন তিনি। যদিও পরে এই নিয়ে আরো জল ঘোলা হয়।
বর্তমানে আরও একবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন এক বাঙালি অভিনেত্রী। তাকেও একইভাবে তার নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তার প্রতিবেশীরা ঘর থেকে বিশ্রী পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। আর তারপর দরজা খুলে দেখা যায় অভিনেত্রীর পচা গলা দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। ঘটনাটা দেখে আটকে উঠেছিলেন সেখানে উপস্থিত প্রত্যেকেই।
সূত্রের খবর তিনি আসামের মেয়ে। সেখানেই তার আসল বাড়ি। মুম্বাইতে কাজের সূত্রেই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন এই ৩৭ বছর বয়সী অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই অভিনেত্রীর প্রতিবেশীরা লক্ষ্য করেছিলেন তার ঘরের দরজা বন্ধ। তারা প্রথমদিকে হয়তো ভাবতেও পারেননি অভিনেত্রী এমন কিছু ঘটিয়ে বসে আছেন। প্রাথমিক তদন্তে এই ঘটনাকে আ’ত্ম’হ’ত্যা বলে মনে হলেও ঘর থেকে কোনরকম চিঠি পাওয়া যায়নি।
অভিনেত্রীর এই মৃত্যু সংবাদ গোটা বলিউডকে রীতিমত কাঁপিয়ে দিয়েছে। ২০২৩ সালে একটি বিখ্যাত ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল যার নাম ছিল দ্য ট্রায়াল। এই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল কাজলকে। আর এখানেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী নুর মালবিকা দাস (Noor Malabika Das)। সেটাই ছিল তার শেষ অভিনয়।
আরও পড়ুন: স্রোতের কথা শুনে নিজের ভুল বুঝলো অনির্বাণ, জোর করে রাইকে নিজের অফিসে নিয়ে এলো সে! হিংসায় জ্বলে পুড়ে গেল নিলু
কেন এই পথ বেছে নিলে অভিনেত্রী?
জীবনে সফলতা পাওয়ার পরেও মাত্র ৩৭ বছর বয়সে কেন এই অভিনেত্রী এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন সেই সম্পর্কেই চলছে তদন্ত। অভিনেত্রীর দেহ ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে ময়নাতদন্তের উদ্দেশ্যে। জানা গিয়েছে অভিনয় জগতে আসার আগে অভিনেত্রী এয়ার হোস্টেসের কাজ করতেন। সে কি কারণে অভিনেত্রী নিজের জীবন এভাবে শেষ করে দিলেন তারই কিনারা বের করার চেষ্টা করছে মুম্বাই পুলিশ।


