স্ত্রীকে লুকিয়ে পরকীয়া! শ্যালকের স্ত্রীর সঙ্গেই গোপন সম্পর্কে অভিনেতা! জানাজানি হতেই উত্তপ্ত টলিপাড়া!

বর্তমানে বাংলার টলিউড (Tollywood) থেকে শুরু করে বলিউড (Bollywood) সব জায়গাতেই পরকীয়া বিষয়টা ভীষণ সাধারণ একটা ব্যাপার হয়ে উঠেছে। রুপালি পর্দার অভিনেতা অভিনেত্রীদের হামেশাই অকপটে একটি সম্পর্ক থেকে অন্য সম্পর্কে যেতে দেখে থাকেন দর্শক মহল। অনেক সময় বিবাহ ভেঙে দিয়ে বিচ্ছেদ ঘটিয়ে অন্য সম্পর্কে গিয়ে বিবাহ করতেও দেখতে পান ভক্তরা। কিছুদিন আগেই ঠিক এমনটাই ঘটিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক।
এখন আর কোন সম্পর্কেই স্থায়িত্ব দেখা যায় না। খুব সহজেই তারা একটি সম্পর্ক ভেঙে অকপটে অন্য সম্পর্কে চলে যেতে পারেন। টলিপাড়ায় যে সমস্ত জুটি অনেক বছর ধরে এখন অব্দি অক্ষত রয়েছে তারাও এই সমস্ত ঘটনা দেখে বেশ অবাক হন। যেমন অভিনেত্রী মধুবনী গোস্বামী অর্থাৎ অভিনেতা রাজা গোস্বামীর স্ত্রী বলেছিলেন, আজকালকার দিনের সম্পর্ক গুলো দেখলে তার বেশ অবাক লাগে।
সম্প্রতি শোনা গেল আরো একটি ঘটনা। আর এই ঘটনার রীতিমত অবাক করেছে দর্শকদের। একটি সুন্দর সম্পর্কের আড়ালে রীতিমত নোংরামি করে চলেছেন অভিনেতা। নিজের স্ত্রীকে লুকিয়ে তার ভাইয়ের বউয়ের সঙ্গে বহু বছর ধরে গোপন সম্পর্ক বজায় রেখেছেন সেই অভিনেতা। আর এতদিন পর্যন্ত সেই সম্পর্কের কথা কেউ জানতে পারেনি। তবে বর্তমানে সেই সম্পর্কের প্রমাণ পাওয়ায় পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে অভিনেতার স্ত্রীর।
যারা এই ভাবেই নিজেদের স্ত্রীকে প্রতিনিয়ত ঠকিয়ে চলেছে তাদেরকে ধিক্কার জানাচ্ছে দর্শক মহল। রুপালি পর্দা থেকে শুরু করে বাস্তব দুনিয়া সব জায়গাতেই পরকীয়া বিষয়টা একেবারে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। চাইলেও বেশ কিছু মানুষ এই অপ্রয়োজনীয় সত্তাটাকে সরিয়ে ফেলতে পারে না।
আরও পড়ুনঃ তার ঝুলিতেই তিনটি পদ্মভূষণ! বিদেশেও ছড়িয়ে পড়েছিল খ্যাতি! আজ দুবেলা অন্ন জোগাতে হিমশিম খাচ্ছেন সেই শিল্পী!
তবে এইবার বাস্তব দুনিয়ায় নয় বরং রিল লাইফে ঘটেছে এই কেলোর কীর্তি। সম্প্রতি ফুলকি ধারাবাহিকের পর্দায় এমনটা দেখা যাচ্ছে। এই ধারাবাহিকের একটি অন্যতম নেতিবাচক চরিত্র রুদ্র তার স্ত্রী লাবুকে ঠকিয়ে তারই ভাইয়ের স্ত্রী ঈশিতার সঙ্গে বছরের পর বছর ধরে পরকীয়া চালিয়ে যাচ্ছে। তবে বর্তমানে এই বিষয়টি ধারাবাহিকের নায়িকা সহ লাবু এবং অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে।

