মাত্র চার মাসে শেষ হচ্ছে জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক! মন খারাপ দর্শক মহলের

বর্তমানে টিআরপি ( Trp ) একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় টেলিভিশনের ( Television ) ক্ষেত্রে। টিআরপি সহায় থাকলে ধারাবাহিক যেমন বছরের পর বছর ধরে চলে তেমনি টিআরপি কম থাকলে সেই ধারাবাহিক তিন মাস থেকে ছয় মাসের মধ্যে শেষ হয়ে যায়। এখন এমন অনেক গল্প থাকে যে গল্পগুলো হয়ত ছোটদের কাহিনী নিয়ে করা হয় বা এমন অনেক গল্প থাকে যে গল্পগুলো মা কাকিমারা নয় কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা দেখেন।

সেক্ষেত্রে বেশিরভাগ সময় তারা ধারাবাহিক গুলো অনলাইনে দেখেন আর অনলাইনে দেখার ফলে ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়লেও ধারাবাহিকের টিআরপি বাড়ে না। যে কারণে অচিরেই অনেক ধারাবাহিক শেষ হয়ে যায়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছিল লালকুঠি। রহস্য রোমাঞ্চে ভরপুর এই ধারাবাহিক পছন্দ করতেন প্রচুর মানুষ। অভিনব এই কাহিনি অনেক দর্শককে টেলিভিশনমুখী করেছিলেন।

কিন্তু এই ধারাবাহিকে ওয়েব সিরিজের মত টানটান উত্তেজনা ও পারিবারিক নাটকের অভাব দেখে মা কাকিমারা এই গল্পের থেকে মুখ ফেরান, যে কারণে শেষ হয়ে যায় এই ধারাবাহিক। অন্যদিকে অভিনব কাহিনি এবং টানটান গল্প নিয়ে জি বাংলার অপর জনপ্রিয় ধারাবাহিক মিলি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল! কিন্তু এই ধারাবাহিকের সিংহভাগ দর্শক ছিলেন তরুণ – তরুণীরা।

যে কারণে অনলাইনে জনপ্রিয়তা পেলেও টিআরপিতে হেরে যায় এই ধারাবাহিক আর ছয় মাসের মধ্যেই শেষ হয়ে যায় এই গল্প। জি বাংলার অপর জনপ্রিয় ধারাবাহিক ছিল বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। এই ধারাবাহিক বেশ পছন্দ করত ছোট ছোট বাচ্চারা কিন্তু টিআরপির অভাবে শেষ হয়ে যায় এই ধারাবাহিক‌ও। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছে শেষ হয়ে যাচ্ছে চার মাসের মাথায়।

আরও পড়ুন: সুইটির পর্দা ফাঁ’স! বিলেতি সাহেবকে বিয়ে করার শখ ঘুচে গেল তার! বাজিমাত করল পর্ণা!

কে প্রথম কাছে এসেছি র পর মাত্র চার মাসেই শেষ হচ্ছে জি বাংলা নতুন রিয়েলিটি শো রন্ধনে বন্ধন। এই ধারাবাহিকটিকে প্রথম কাছে এসেছির সাথেই একসাথে শুরু হয়েছিল। রান্নার এই শো তে সঞ্চালকের ভূমিকায় ছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ঋদ্ধিমা ও গৌরব। প্রতিদিন নিত্যনতুন রান্না এখানে দেখান‌ও হত কিন্তু টিআরপিতে প্রতিপক্ষকে বাজিমাত করতে পারেনি এই ধারাবাহিক। তবে আবার ফিরছেন রান্নাঘর ধারাবাহিকটি তবে এখানে সঞ্চালিকার ভূমিকায় সুদীপা চ্যাটার্জী থাকবেন কিনা সেটা নিশ্চিত নয়।।

Back to top button