সুইটির পর্দা ফাঁ’স! বিলেতি সাহেবকে বিয়ে করার শখ ঘুচে গেল তার! বাজিমাত করল পর্ণা!

দর্শকদের পছন্দের তালিকায় জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu) হল অন্যতম। এক দুমাস নয় বরং কয়েক বছর ধরে ‘নিম ফুলের মধু’ চলছে টেলিভিশনের পর্দায়। শুরুর সময় থেকে বেশ কয়েক সপ্তাহ এই ধারাবাহিক টিআরপি তালিকায় টপার হয়েছিল। বর্তমানে যে ধারাবাহিক খুব একটা পিছিয়ে রয়েছে সেটাও নয়।

বর্তমানে ধারাবাহিকের গল্প অনেকটা পাল্টে গিয়েছে। পর্ণার স্মৃতি হারিয়ে যাওয়ার পর থেকে গল্প অন্যদিকে মোড় নিয়েছে। কিছুদিন আগেই সৃজন এবং পর্ণার আবার বিয়ের পর্ব দেখানো হয়েছে। পাশাপাশি এটাও দেখানো হয়েছে কিভাবে সুইটির হাত থেকে বাঁচতে এবং সুইটির আসল মুখোশ খুলতে রঘুনাথপুর গিয়ে হাজির হয়েছে সৃজন, পর্ণা, চয়ন এবং রুচিরা। সেখানে পৌঁছে নিজেদের প্ল্যান মতনই এগোতে থাকে সবকিছু। সুইটিও ইতিমধ্যেই পৌঁছে যায় বাপের বাড়ির গ্রামে আর নিজের খেলা দেখাতে শুরু করে।

নিম ফুলের মধু আজকের পর্ব (Neem Phuler Modhu Today episode 14 September)

আজকের পর্বে ধারাবাহিকে দেখানো হবে কিভাবে সৃজন পর্ণার পাতা ফাঁদে পা দেয় সুইটি এবং গ্রামের লোকজন। ঠিক আগের বারের মতনই সুইটি তার বাবা দাদাকে নিয়ে নাটক শুরু করে। যাতে চয়ন অর্থাৎ ছদ্মবেশী ওই সাহেব সুইটি কে বিয়ে করে। সৃজন সকলে সাবধান করে দেয় এবং বলে সুইটি কিন্তু নিজের প্ল্যান মতন এগোচ্ছে।

এদিকে সুইটি নিজেকে অতি চালাক ভেবে কাজ করে যেতে থাকে। ঠিক আগেরবার যেভাবে পর্ণা সৃজনকে যেভাবে ফাঁসিয়েছিল সেভাবেই। অন্যদিকে ইশা বুঝতে পেরে যায় যে পর্ণা সৃজন মিলে সুইটির পর্দা ফাঁস করতেই গিয়েছে। কারণ ইশা লোক লাগিয়ে মন্দারমণির সমস্ত হোটেলে খোঁজ নিয়ে জানতে পেরেছে সেখানে তারা যায়নি। শেষবার পর্ণাদের দেখা গিয়েছে ফলতার কাছে।

আর এই পুরো বিষয়টা ইশা জানায় অয়ন এবং মৌমিতা কে। ইশা পুরো বিষয়টা যখন দুজন কে জানায় তখন অয়ন বুঝতে পারে পর্ণারা গিয়েছে রঘুনাথপুর। অন্যদিকে সুইটিকে বাঁচাতে অর্থাৎ ওদের নাটক ধরতে সাহেব অর্থাৎ চয়ন বিয়ে নিয়ে রাজি হয়। আর সেই মতনই সকাল সকাল পুরোহিত নিয়ে হাজির হয় বাড়িতে।

আরও পড়ুন: আবারও নিচু মানসিকতার প্রমাণ দিল অনির্বাণ! কুপ্রস্তাব দিয়ে রাইকে ছোট করল সে!

পর্ণারা আবারো নিজেদের নাটক চালিয়ে যেতে থাকে। প্ল্যান মতন তারা যখন গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা বলে তখনই অন্যদিকে দেখা যায় ইশার কথা মতন অয়ন এবং মৌমিতা রঘুনাথপুর এর উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভোর ভোর তারা পৌঁছে যায় সেখানে। কিন্তু সুইটি পুরো বিষয়টা এখনো ধরতে পারেনা। তাই মনে মনে সাহেবকে বিয়ে করে আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতে থাকে। এবারে দেখার অপেক্ষা যে পর্ণারা কি শেষ পর্যন্ত নিজেদের প্ল্যান সফল করতে পারে নাকি ধরা পড়ে যাবে ইশার কাছে।

Back to top button