“নিজের রক্ত বিক্রি করে তানপুরা কিনে দিয়েছে অদিতি”- স্ত্রীকে নিয়ে গর্বিত স্নিগ্ধজিৎ! গায়কের জীবনে এবার নতুন সদস্য!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়েলিটি শো (Reality Show) গুলির মধ্যে অন্যতম একটি হলো সারেগামাপা (Saregamapa)। এই রিয়েলিটি শো তে প্রতি বছর কত কত ট্যালেন্টেড ছেলেমেয়েরা নিজেদের পরিচয় গড়ে তোলে। সেরকমই সারেগামাপা এর একটি সিজনে অংশগ্রহণ করেছিলেন স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)। যার গানে মেতে উঠেছিলেন বিচারক থেকে দর্শক প্রত্যেকে।

স্নিগ্ধজিতে গান দর্শকদের মন এতটাই ছুঁয়ে গিয়েছিল যে আজও দর্শকমহলে তাকে প্রত্যেকে মনে রেখেছেন। সারেগামাপা এর মঞ্চ থেকে বেরোনোর পর বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার ডাক পায় জনপ্রিয় এই গায়ক। প্লেব্যাক সিঙ্গার হিসেবেও কাজ করেছেন স্নিগ্ধজিৎ। এবারে সেই জনপ্রিয় গায়কের ঘরে এলো দারুন খুশির মুহূর্ত। নিজের জীবনের সেই সুন্দর মুহূর্তের কথা সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন স্নিগ্ধজিৎ।

২০১৯ সালে বাংলা সারেগামাপা-য় দ্বিতীয় স্থান দখল করেন স্নিগ্ধজিৎ ভৌমিক। ইতিমধ্যেই হৃতিক রোশনের বিক্রম বেদা-য় প্লেব্যাক করে ফেলেছেন স্নিগ্ধজিৎ। সঙ্গে দেশ-বিদেশের শো করতে যান তিনি। এরই মাঝে এলো খুশির খবর। পরিবারে এলো নতুন সদস্য। সেই কথাই সকলের সঙ্গে ভাগ করে নিলেন গায়ক।

বেশ অল্প বয়সেই স্নিগ্ধজিৎ ভালোবেসে বিয়ে করেন অদিতিকে। একবার গায়ককে বলতে শোনা গিয়েছিল, ‘এখন ভগবানের দয়ায় আমাদের অবস্থা স্বচ্ছল। এমন দিন গেছে, তখন আমার কাছে রেওয়াজ করবার তানপুরা ছিল না। অদিতি নিজের রক্ত বেচে আমার তানপুরা এনেছে। সেই মেয়েটা আমাকে কোনওদিন ছেড়ে যাবে না’।

আরও পড়ুনঃ ছক্কা হাঁকালো জি! প্রথম পাঁচে জিয়ের রাজত্ব! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!

এবারে একটি মাহিন্দ্রা (mahindra xuv500) কিনেছেন স্নিগ্ধজিৎ। কেক কেটে বিশেষ এই মুহূর্তটি উদযাপনও করে নিলেন তাঁরা। গাড়ি কেনার ভিডিয়ো শেয়ার করে স্নিগ্ধজিৎ লিখলেন, ‘নতুন সদস্য, স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। আমার বাবা-মা, স্ত্রী, আমার ব্যান্ড এবং আমার শুভাকাঙ্ক্ষীদের এবং আপনাদের সকলের প্রতি সর্বদা কৃতজ্ঞ। হর হর মহাদেব’।

Back to top button