ছক্কা হাঁকালো জি! প্রথম পাঁচে জিয়ের রাজত্ব! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!

বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে কোনটি একটি সপ্তাহে সব থেকে সেরা এপিসোড উপহার দিল আর কোন ধারাবাহিকটি সেভাবে মন জয় করতে পারল না তার প্রবাদ বেলে সাপ্তাহিক ফল অর্থাৎ টিআরপি থেকে। এই সাপ্তাহিক ফল প্রকাশ করা হয়ে থাকে মূলত সপ্তাহের বৃহস্পতিবার দিনটিতে। কিছু কিছু সপ্তাহে এর ব্যতিক্রম দেখা যায়। এই টিআরপি প্রকাশ পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকেন বাংলার জনগণ।

বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা থেকে অনেক কিছু বুঝতে পারেন ভক্তরা। টিআরপি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে প্রত্যেকটি ধারাবাহিক এবং ধারাবাহিক প্রদর্শনকারী চ্যানেল গুলির কাছে। টিআরপি না থাকলে সেই ধারাবাহিককে যত তাড়াতাড়ি সম্ভব বাতিল করে দেওয়া হয় চ্যানেল থেকে।

এবার দেখে দেওয়ার পালা এই সপ্তাহের টিআরপি তালিকা। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৩।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে আবারো জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.০। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলা চ্যানেলের জগদ্ধাত্রী ধারাবাহিক। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.৫ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসা গীতা। এই সপ্তাহে ৭.২ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবহিক। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৭.০।

আরও পড়ুনঃ দেশি-বিদেশি খাবারের সম্ভার! তন্দুরি থেকে পিঠে পুলি বাদ পড়েনি কিছুই! কি কি ছিল রুবেল শ্বেতার রিসেপশনের মেনুতে?

1st •• পরিণীতা 8.3
2nd •• ফুলকি 8.0
3rd •• জগদ্ধাত্রী 7.5
4th •• গীতা LLB 7.2
5th •• কোন গোপনে 7.0

Back to top button